Homeখেলাধুলাসুখবর পেল চেলসি, অবশেষে ফিরছেন পালমার

সুখবর পেল চেলসি, অবশেষে ফিরছেন পালমার

-

সুখবর পেয়েছে ছন্দে থাকা চেলসি। চোটের কারণে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা কোল পালমার ফিট হয়ে উঠেছেন। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই ইংলিশ মিডফিল্ডার।

আগামীকাল রোববার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে গানারদের মুখোমুখি হবে চেলসি। এর আগে পালমারের সেরে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন ব্লুজদের কোচ এঞ্জো মারেস্কা। সবকিছু ঠিক থাকলে শুরুর একাদশেই দেখা যাবে তাকে।

২৩ বছর বয়সী তারকা গত ২১ সেপ্টেম্বরের পর আর ক্লাব বা জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। প্রথমে কুঁচকির সমস্যা ধরা পড়ে তার। পরে পায়ের একটি আঙুলে চিড় ধরায় মাঠে ফেরার অপেক্ষা বাড়ে।

মারেস্কা ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রত্যেকে খুশি, তার সতীর্থরা খুশি, আমরা সবাই খুশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পালমারও খুশি, কারণ দিনশেষে ফুটবলাররা খেলতেই চায়।’

দ্বিতীয় স্থানে থাকা চেলসি যদি এই ম্যাচে জেতে, তবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনবে তারা। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়েছে আর্সেনাল। সমান ম্যাচে চেলসির অর্জন ২৩ পয়েন্ট।

পালমার গত মৌসুমে ১৫ গোল করে প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ফিফা ক্লাব বিশ্বকাপে দলটির শিরোপা জয়ের পথেও বড় অবদান রাখেন তিনি। ছিটকে যাওয়ার আগে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র চারটি ম্যাচ খেলতে পারেন এবং দুটি গোল করেন।

শিষ্যের ফেরা নিয়ে উচ্ছ্বসিত চেলসির কোচ, ‘সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড়। সে ফিরে আসায় আমরা খুশি। এখন তাকে শতভাগ ফিট হতে সময় দিতে হবে আমাদের।’

‘সে অতীতে দারুণ পারফর্ম করেছে এবং ভবিষ্যতেও এই ক্লাবের জন্য খুব ভালো কিছু করবে তাতে কোনো সন্দেহ নেই,’ যোগ করেছেন তিনি।

LATEST POSTS

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় জেলা...

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই...

কর্তা নয়, জনগণের কণ্ঠ হোক সংসদ সদস্যরা

জাতীয় সংসদ ভবন থেকে কার কণ্ঠ ভেসে আসবে? সংখ্যাগরিষ্ঠ দলের করতালি আর বিরোধীদলের বিরোধিতার সুর; নাকি প্রত্যন্ত গ্রামের কৃষক, শহরের নিম্নআয়ের মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সরকারি-বেসরকারি...

গণভোটের প্রচারের নির্দেশনায় ব্যাংকারদের মধ্যে অস্বস্তি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে প্রচার চালাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনায় ব্যাংকিং খাতের অনেক শীর্ষ নির্বাহীর মধ্যে...

Most Popular