Homeসারাদেশমুনীর চৌধুরীর জন্মশতবর্ষে ‘থিয়েটার’র বিশেষ আয়োজন

মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে ‘থিয়েটার’র বিশেষ আয়োজন

-

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে নাট্যদল ‘থিয়েটার’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামীকাল বৃহস্পতিবার এই বিশেষ দিনে নিউ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ফরে, নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে দেখেনি, তাদের সুযোগ হবে মুনীর চৌধুরীর কাছের মানুষের মুখ থেকে সরাসরি তার সম্পর্কে শোনা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ মুনীর চৌধুরীর সান্নিধ্যে আসা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এই দুই বরেণ্য শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ করবেন। আলাপচারিতা পর্বটি সঞ্চালনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

LATEST POSTS

আপনারা অনেকে ভাবেন আমি দলে থাকার মতন না: হৃদয়

আয়ারল্যান্ডের মতন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন দিনে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ম্যাচের ফল যেমনই হোক, ব্যাটে...

প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে

১৯৯৯ সালে যাত্রার শুরু থেকেই প্রিমিয়ার ব্যাংক একটি চাকচিক্যময় ভাবমূর্তি ধরে রেখেছিল। কিন্তু মাত্র এক বছরে খেলাপি ঋণ প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়ায় এখন সেই...

২৬ সাক্ষীর একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে মৌসুমী হামিদ

রায়হান খান পরিচালিত 'ট্রাইব্যুনাল' সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সিনেমার গল্পে ২৬ জন সাক্ষীর মধ্যে একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি...

‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে...

Most Popular