Homeবিনোদনশাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ

-

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির জন্য শুটিং চলছে।

১৬ সেকেন্ডের মোশন ফার্স্টলুকে দেখা যায়, শাকিব খানের মুখে দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস ও হাতে একদম ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক। কালো গাউন পরিহিত এই অ্যাকশন অবতারে সবার নজর কাড়ছেন তিনি।

আজ রোববার সিনেমাটির মোশন ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। চলতি বছরের অন্যতম বড় অ্যাকশন সিনেমা হিসেবে ‘প্রিন্স’কে দেখা হচ্ছে।

শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং সেখানে চলছে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। 

‘প্রিন্স’ সিনেমার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজসহ অনেকেই। 

সিনেমার গল্প নিয়ে গুঞ্জন ছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর সিনেমা। তবে নির্মাতা জানিয়েছিলেন, তারা যে গল্প ‘প্রিন্স’ নির্মাণ করছেন, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি বড় আয়োজনের বাণিজ্যিক সিনেমা।

LATEST POSTS

শত্রু যখন বন্ধু: ভেনেজুয়েলার ‘বাঘিনী’ দেলসির ওপর কতদিন ভরসা করবেন ট্রাম্প

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলাকে চালাবে।এর...

লোকে লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের সামনের মাঠে। খামারবাড়ি, ফার্মগেট, আসাদগেট, মিরপুর রোড এবং বিজয়...

রিশাদের বলে বোল্ড হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন শামসুর

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার শেষে অবসর নিয়েছেন শামসুর রহমান শুভ। ২৭তম জাতীয় ক্রিকেট লিগ শেষে পেশাদার ক্যারিয়ারে চলার পথ থামিয়েছেন তিনি।...

সেতু ভাঙার ২ দিন পরও যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার মানুষ

বেইলি সেতু ভেঙে পড়ায় ২ দিন ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ওই দুই উপজেলার মানুষ।গতকাল...

Most Popular