Homeবিনোদনশত বছর টিকে থাকুক ডেইলি স্টার: জয়া আহসান

শত বছর টিকে থাকুক ডেইলি স্টার: জয়া আহসান

-

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেছেন, ‘ইংরেজি পত্রিকা হিসেবে আমার সব সময়ের পছন্দ ডেইলি স্টার। এই পত্রিকার নিয়মিত পাঠক আমি। আমার মতো আরও বহু পাঠকের ভালোবাসায় সিক্ত পত্রিকাটি।’

জয়া আহসান বলেন, ‘দেখতে দেখতে পত্রিকাটি ৩৫ বছরে পা রেখেছে আজ। এটা শুনেই খুব ভালো লাগছে। ৩৫ বছর সহজ কথা নয়, তা-ও আবার পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। এই পত্রিকার সম্পাদকসহ যারা এর সঙ্গে জড়িত, সবার জন্য ভালোবাসা। ৩৫ বছর নয়, পত্রিকাটি শত বছর টিকে থাকুক।’

এই অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর আক্রমণ হয়েছে। এত বড় ঘটনার পরও মাত্র একদিন বন্ধ থাকার পর ডেইলি স্টার নতুন উদ্যমে প্রকাশিত হয়েছে। এটা থেকেই বোঝা যায় কতটা পরিশ্রম, সততা ও সাহস নিয়ে তারা কাজ করছে।’

জয়া আহসান বলেন, ‘এই পত্রিকা সততা ও সুনামের সঙ্গে এতদূর এসেছে। এই সুনাম অব্যাহত থাকুক। যেকোনো অথেনটিক খবরের জন্য ডেইলি স্টারই খুঁজি। পাঠকের এত বিশ্বাস অর্জন কম কথা নয়!’

তিনি বলেন, ‘ডেইলি স্টার শিল্পীদের জন্য অনেক করছে। শিল্প-সাহিত্যের জন্যও কাজ করছে। চিত্রশিল্পীদের জন্যও করছে। একজন শিল্পী হিসেবে এজন্য তাদের ধন্যবাদ ও শুভকামনা জানাই। তারা শিল্পীদের পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশা করি।’

জয়া আহসান বলেন, ‘ডেইলি স্টার ওটিটির মতো বিষয় নিয়ে বড় একটি অনুষ্ঠান করছে। যারা ওটিটিতে কাজ করছেন তাদের জন্য এটি ভালো উদ্যোগ। এই ধারা অব্যাহত থাকুক।’

পেছনের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘ডেইলি স্টার একসময় সেলিব্রেটিং লাইফের মতো বড় আয়োজন করেছে। সেটি আবার শুরু করা যেতে পারে।’

ডেইলি স্টারের কাছে প্রত্যাশা কী? এই প্রশ্নে জয়া আহসান বলেন, ‘আর্ট-কালচার নিয়ে আরও বেশি বেশি কাজ হোক। শিল্পীদের নিয়ে বেশি বেশি কাজ হোক। নাটক, সিনেমা, সংগীত ও ওটিটি-সব মাধ্যমের জন্য কাজ হোক। শিল্প-সাহিত্যে আরও বেশি ভূমিকা রাখুক ডেইলি স্টার।’

সবশেষে তিনি বলেন, ‘ডেইলি স্টারের আরও সাফল্য কামনা করছি। আরও পাঠকের ভালোবাসা অর্জন করুক, সেই কামনা করছি।’

LATEST POSTS

‘ওয়াসিম এখনও সেরা,’ রেকর্ডের পর বিনয়ী স্টার্ক

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি পেসার এখন মিচেল স্টার্ক। কিন্তু রেকর্ড গড়ার পরও নিজেকে তার সঙ্গে তুলনা...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করেছে প্রশাসন। সেই সঙ্গে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত...

মহাকাশে যা খাবেন চন্দ্রাভিযানের ৪ নভোচারী

আর্টেমিস-২ মিশনে চন্দ্রাভিযানে গেছেন চার নভোচারী। তারা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন। তারপর পৃথিবীতে ফিরবে তাদের মহাকাশযান। কিন্তু এই ১০ দিনে তারা কী খাবেন?...

তাড়াহুড়োর চুক্তি: বাণিজ্যে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বাজি

বিশ্ব বাণিজ্যে সময়ই সবচেয়ে মূল্যবান মুদ্রা। বিচক্ষণ সরকারগুলো এই সময়কে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যয় করে। তবে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সে সুযোগটি যেন অবিবেচকের...

Most Popular