Homeআন্তর্জাতিকইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

-

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শনিবার একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ সময় কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে রাজধানীটি।

টেলিগ্রামে বার্তা দিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেন, রাজধানীতে বিস্ফোরণ হয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন!

ইউক্রেনের বিমানবাহিনী শনিবার ভোরে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, রাজধানীসহ ইউক্রেনের একাধিক অঞ্চলের ওপর দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র চলাচল করছে।

কিয়েভে থাকা এএফপির সাংবাদিকরা একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। এর মধ্যে কয়েকটির সঙ্গে তীব্র আলোও দেখা যায়। এ সময় কমলা রঙের আলো দেখা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।  ২০২২ সাল থেকে চলা যে সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, তা বন্ধের প্রস্তাবিত একটি পরিকল্পনা নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও তার ইউরোপীয় ইউনিয়নের সমর্থকরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পরিকল্পনাকে ‘ভেস্তে দেওয়ার’ চেষ্টা করছেন।

জেলেনস্কি চলতি সপ্তাহে যে তথ্য প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, সর্বসাম্প্রতিক এই পরিকল্পনাটি ২০ দফার একটি প্রস্তাব। 

এতে বর্তমান ফ্রন্টলাইনেই যুদ্ধ স্থগিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে, যেখানে নিরস্ত্রীকৃত বাফার জোন গড়ে তোলা হতে পারে।

LATEST POSTS

‘ওয়াসিম এখনও সেরা,’ রেকর্ডের পর বিনয়ী স্টার্ক

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি পেসার এখন মিচেল স্টার্ক। কিন্তু রেকর্ড গড়ার পরও নিজেকে তার সঙ্গে তুলনা...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করেছে প্রশাসন। সেই সঙ্গে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত...

মহাকাশে যা খাবেন চন্দ্রাভিযানের ৪ নভোচারী

আর্টেমিস-২ মিশনে চন্দ্রাভিযানে গেছেন চার নভোচারী। তারা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন। তারপর পৃথিবীতে ফিরবে তাদের মহাকাশযান। কিন্তু এই ১০ দিনে তারা কী খাবেন?...

তাড়াহুড়োর চুক্তি: বাণিজ্যে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বাজি

বিশ্ব বাণিজ্যে সময়ই সবচেয়ে মূল্যবান মুদ্রা। বিচক্ষণ সরকারগুলো এই সময়কে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যয় করে। তবে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সে সুযোগটি যেন অবিবেচকের...

Most Popular