Homeবিনোদনরমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যে তারকারা

রমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যে তারকারা

-

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে রান্নাবান্না নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানগুলোর চমক বাড়াতে থাকছে জনপ্রিয় তারকাদের আলো ছড়ানো উপস্থিতি।  

বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় পবিত্র রমজান মাসে চ্যানেল আইতে থাকছে জনপ্রিয় অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’। 

অনুষ্ঠানে রয়েছে পুষ্টিকর ইফতারির নানান রেসিপি ও এসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের বিশ্লেষণ। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিটে।

এসব পর্বে প্রতিদিন অংশ নিচ্ছেন একজন করে তারকাশিল্পী। 

তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী কনা, ইমরান, হৃদি শেখ, সজল, মেহজাবিন, সাজ্জাদ, সারিকা সাবাহ, মুমতাহা টয়া, শাহিন সামাদ, লিজা, রিয়া মনি, কেয়া পায়েল, রাফসান, লুইফা, জান্নাতুল সুমাইয়া হিমি, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, আবিদা সুলতানা, মাসুমা নাবিলা, সামিরা খান মাহি, রোকেয়া জাহান চমকসহ অনেকেই।

পাশাপাশি, রমজানকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালার ঘোষণা দিয়েছে দীপ্ত টিভি। 

মাসজুড়ে চ্যানেলটিতে থাকছে একাধিক রান্নাবিষয়ক অনুষ্ঠান, যার উপস্থাপনায় থাকছেন দুই তারকা অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।

প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মজার রান্না’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জাকিয়া বারী মম। ইফতার, সাহরি ও রাতের খাবারের জন্য দেশি-বিদেশি নানা স্বাদের রেসিপি তুলে ধরা হবে এতে। প্রযোজনায় আছেন কাজী ফাহিমুল হক অরিন।

অন্যদিকে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘শরবত সমাহার’, যেখানে বিভিন্ন রকম শরবতের রেসিপি ও পরিবেশনার কৌশল দেখাবেন রিচি সোলায়মান।

LATEST POSTS

সোনালি ধান কালচে, হাওরের কৃষকের চোখে হতাশার ছায়া

মাথার ওপর বজ্রপাত ও দমকা হাওয়ার শঙ্কা আর নিচে কোমর সমান পানি—কোনো বাধাই আটকাতে পারেনি কৃষক আতিকুর রহমানকে। তার একমাত্র লক্ষ্য ছিল, যেভাবেই হোক আধাপাকা...

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।চলমান বিক্ষোভ...

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় গতকাল শুক্রবার...

রোমারিও থেকে নেইমার, একই গল্প কি আবার ফিরছে?

খারাপ সময়ই কখনো কখনো ভালো লক্ষণ। ব্রাজিলে একটা কথা খুব চালু, জাতীয় দল যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখনই নাকি ভালো কিছু আসার ইঙ্গিত...

Most Popular