Homeসারাদেশআজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা

আজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা

-

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি বিবেচনায় আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুরের হান্নান মিয়া এবং সরকারহাটী এলাকার আল কোরান সওদাগরের মধ্যে বিরোধ ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সেসময় কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হন দুই পক্ষের অন্তত ২০ জন। এর জেরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে গুরুতর আহত রাসেল মিয়াকে (৪৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LATEST POSTS

নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা: কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা

বিনিয়োগ বাড়িয়ে আগামী কয়েক বছরে অর্থনীতির গতি পাল্টে দিতে চায় সরকার। সেই লক্ষ্য সামনে রেখে ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ২০৩৪ সালের...

জন্মদিনে শিশুকল্যাণে ২ লাখ ডলার দান করলেন বিটিএসের জে-হোপ

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডের অন্যতম সদস্য জে-হোপের জন্মদিন ছিল। ১৯৯৪ সালের এই দিনে তিনি জন্ম নেন।ব্যতিক্রমধর্মী কায়দায় নিজের জন্মদিন উদযাপন করেছেন দক্ষিণ কোরিয়ার...

ইরানের তথ্য বাইরে আসছে কম, ধোঁয়াশা বাড়ছে

ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেই শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের রাস্তাঘাট সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। এএফপি বলছে, প্রাণঘাতী দমন-পীড়ন সত্ত্বেও গত তিন বছরের বেশি সময়ের...

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ...

Most Popular