Homeসারাদেশভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উত্তর বাড্ডায় আটকে দিলো পুলিশ

ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উত্তর বাড্ডায় আটকে দিলো পুলিশ

-

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ।

আজ বুধবার বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শীর্ষক এ মিছিল উত্তর বাড্ডায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দেয় পুলিশ।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ সড়কে বসে পড়েন। আরেকটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন দ্য ডেইলি স্টার প্রতিবেদক ।  

এর আগে, রামপুরা ব্রিজ থেকে বিকেল সোয়া ৩টার দিকে মিছিলটি শুরু হয়।

ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ভারতীয় দুতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রামপুরা ব্রিজ এলাকায় প্রায় কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন।

এরপর তারা—’দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে আগাতে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।

 

LATEST POSTS

চাকরিতে প্রতি পদে প্রতিযোগী ৬৬ শতাংশ বেড়ে ২৮৭ জন: বিআইডিএস গবেষণা

করোনাভাইরাস মহামারির পর থেকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদে প্রতিযোগিতা প্রায় ৬৬ শতাংশ বেড়েছে।উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাম্প্রতিক এক...

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাবিলা নূর।হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে...

মিয়ানমারের নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দলের বিজয় দাবি

মিয়ানমারে সামরিক জান্তার নিয়ন্ত্রণে আয়োজিত ভোটের প্রথম দুই ধাপে বড় ও স্পষ্ট ব্যবধানে জয়ী হয় সরকার সমর্থিত দল ইউএসডিপি। গতকাল তৃতীয় ও শেষে ধাপের ভোট...

রাজপথ থেকে ব্যালটের লড়াই: তরুণ নেতা নাহিদের মুখোমুখি অভিজ্ঞ রাজনীতিবিদ কাইয়ুম

রামপুরা টিভি সেন্টার, রামপুরা ব্রিজ পার হয়ে একটু সামনে এগোলেই চোখে পড়ে লাল রঙের 'স্বাধীনতা তোরণ'। রাজধানী ঢাকার পূর্ব অংশের এই লাইফলাইন 'প্রগতি সরণি' ঘেঁষে...

Most Popular