Homeবিনোদন‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

-

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাবিলা নূর।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে সাবিলা নূর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনেক প্রশংসা পাচ্ছি। এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরাও ভীষণ খুশী।  নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে টিমের সবার আন্তরিক সহযোগিতায় নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছি।’

‘চিত্রা চরিত্রটি আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীর কাজ নিয়ে আরও সচেতন হয়েছি। ঈদের সিনেমা হিসেবে বনলতা এক্সপ্রেস ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সর্বাধিক শো নিয়ে হাউজফুল হচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে রিলিজ হচ্ছে।’

সাবিলা নূর তার কাছের মানুষদের নিয়ে সিনেমাটির একটি বিশেষ শো উপভোগ করেন। সেসময় তার অনুসারী সাবিলিয়ান থেকে মা, শাশুড়ি ও স্বামী সঙ্গে ছিলেন।

এই সিনেমা নিয়ে তার স্বামীর প্রতিক্রিয়া জানতে চাইলে সাবিলা নূর বলেন, ‘নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। আমার মনে হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখে সে এবার অন্তত পুরো সিনেমাটি এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষেরাও পছন্দ করেছেন।’

LATEST POSTS

মিয়ানমারের নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দলের বিজয় দাবি

মিয়ানমারে সামরিক জান্তার নিয়ন্ত্রণে আয়োজিত ভোটের প্রথম দুই ধাপে বড় ও স্পষ্ট ব্যবধানে জয়ী হয় সরকার সমর্থিত দল ইউএসডিপি। গতকাল তৃতীয় ও শেষে ধাপের ভোট...

রাজপথ থেকে ব্যালটের লড়াই: তরুণ নেতা নাহিদের মুখোমুখি অভিজ্ঞ রাজনীতিবিদ কাইয়ুম

রামপুরা টিভি সেন্টার, রামপুরা ব্রিজ পার হয়ে একটু সামনে এগোলেই চোখে পড়ে লাল রঙের 'স্বাধীনতা তোরণ'। রাজধানী ঢাকার পূর্ব অংশের এই লাইফলাইন 'প্রগতি সরণি' ঘেঁষে...

ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সেমেনিও!

জানুয়ারিতে সম্ভাব্য দলবদলে বোর্নমাউথ ফরোয়ার্ড অঁতোয়ান সেমেনিওর আলোচনা এখন বেশ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। ক্লাবঘনিষ্ঠ সূত্র মতে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলোচনায়...

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের দাবি সিটিটিসির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের দাবি করেছে ঢাকা...

Most Popular