Homeখেলাধুলাভারতকে হারানোর পুরস্কারের ২ কোটি টাকা পেলেন হামজা-জামালরা

ভারতকে হারানোর পুরস্কারের ২ কোটি টাকা পেলেন হামজা-জামালরা

-

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারিয়ে পাওয়া ঐতিহাসিক সাফল্যের ২২ দিন পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল ঘোষিত বোনাসের টাকা। গত ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলকে মোট ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। বুধবার সেই আর্থিক পুরস্কার হস্তান্তর করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে।

এনএসসির পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হামজা চৌধুরী-শমিত সোমসহ স্কোয়াডের ২৩ ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও ম্যানেজার আমের পেয়েছেন ৭ লাখ টাকা করে। আর কোচিং স্টাফের আরও পাঁচ সদস্য পেয়েছেন ৫ লাখ টাকা করে।

তবে এ তালিকায় জায়গা হয়নি এমন কিছু সদস্যের, যারা দলের দৈনন্দিন কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন— যিনি ২২ বছর আগে ২০০৩ সালে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের জয়েও দলের সঙ্গে ছিলেন— এই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে কোনো অর্থ পাননি ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম, যার বিশ্লেষণ ও তথ্যের ওপর দল নির্ভর করে ম্যাচ-পরিকল্পনা তৈরি করে। পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও রয়েছেন পুরস্কারবঞ্চিতদের তালিকায়।

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ও এশিয়ান কাপের মূল পর্বে ওঠা নারী ফুটবল দলের সদস্যরা বোনাস পাওয়ার সময় টিম ডাক্তার, ভিডিও অ্যানালিস্ট আর মিডিয়া ম্যানেজারও পুরস্কার পেয়েছিলেন। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

LATEST POSTS

পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানের বেড়ায় আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য সংরক্ষিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোররাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। দ্য...

নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

পদ্মা ব্যারাজ নির্মাণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণের ওপর নির্ভর করতে চায় না সরকার। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বড় এই দুই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা...

ক্ষুদ্র খামারিদের প্রতি ডিমে ২ টাকা লোকসান: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের ক্ষুদ্র খামারিদের প্রতিটি ডিম বিক্রিতে দুই টাকা করে লোকসান করতে হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।তিনি বলেন, ‘ক্ষুদ্র খামারিদের...

নিরহংকার নায়ক ছিলেন জাভেদ: রোজিনা

নায়ক ইলিয়াস জাভেদ ও নায়িকা রোজিনা অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত সিনেমাগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। সদ্য প্রয়াত এই নায়ককে নিয়ে দ্য ডেইলি স্টারের...

Most Popular