Homeঅর্থনীতিক্ষুদ্র খামারিদের প্রতি ডিমে ২ টাকা লোকসান: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ক্ষুদ্র খামারিদের প্রতি ডিমে ২ টাকা লোকসান: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

-

বর্তমানে দেশের ক্ষুদ্র খামারিদের প্রতিটি ডিম বিক্রিতে দুই টাকা করে লোকসান করতে হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘ক্ষুদ্র খামারিদের বর্তমানে প্রতি ডিম উৎপাদনে প্রায় নয় টাকা খরচ হলেও খামারিরা সাত টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ প্রতিটি ডিমে দুই টাকা করে লোকসান হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখা জরুরি। কারণ, তারা না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পোল্ট্রিখাতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ২০৩০ সালের মধ্যে এ খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়া হবে।’

‘সরকার ও কিছু প্রতিষ্ঠান ভ্যাকসিন আমদানি করে থাকে। এ ক্ষেত্রে আমদানিকারকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি খামারি, ফিড, বাচ্চা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের মধ্যে উইন-উইন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে ভোক্তার ওপর অতিরিক্ত চাপ না পড়ে’, যোগ করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।’

LATEST POSTS

নিরহংকার নায়ক ছিলেন জাভেদ: রোজিনা

নায়ক ইলিয়াস জাভেদ ও নায়িকা রোজিনা অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত সিনেমাগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। সদ্য প্রয়াত এই নায়ককে নিয়ে দ্য ডেইলি স্টারের...

গ্রিনল্যান্ড পেতে সেনা অভিযানের কথাও ভাবছেন ট্রাম্প?

গ্রিনল্যান্ডের দখল পেতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজ বয়ান অনুসারে, যুক্তরাষ্ট্রকে বাইরের শত্রুর হাত থেকে নিরাপদ রাখতে গ্রিনল্যান্ডই 'চাবিকাঠি'। এ দিকে, ডেনমার্ক...

হাদি হত্যা: ৩০ দিনের মধ্যে বিচার না হলে আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের 

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।  আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ...

আলোনসোকে সংশয়ে ফেলে রিয়ালের বিপক্ষে জয় ম্যানসিটির

সান্তিয়াগো বার্নাব্যুর আলো ঝলমলে রাতে ম্যাচটা শুরু হয়েছিল দারুণ উত্তেজনা নিয়ে। দুই দলের প্রতিটি আক্রমণে গ্যালারিতে দুলছিল আশা-নিরাশার ঢেউ। কিন্তু শেষ পর্যন্ত গর্জন থামিয়ে দিল...

Most Popular