Homeসারাদেশভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

-

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দীন।

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) ও নাতনি রায়হান (আড়াই বছর)। নিহত অপর ব্যক্তির (৫৬) পরিচয় পাওয়া যায়নি। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কৈডুবি সদরদী এলাকায় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। পরে অটোরিকশার নয়জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি হেলালউদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।

LATEST POSTS

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৩ সালের জন্য চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য...

Most Popular