Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইয়ের আগে ডাব্লিউবিসিএলের প্রস্তুতিতে টাইগ্রেসরা

বিশ্বকাপ বাছাইয়ের আগে ডাব্লিউবিসিএলের প্রস্তুতিতে টাইগ্রেসরা

-

আসন্ন উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (ডাব্লিউবিসিএল) সামনে রেখে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আগামী ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু হবে চার দলের এই লিগ, যা এ বছর অনুষ্ঠিত হচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটে।

ক্যাম্পের প্রথম দিনই নজর কেড়েছেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। সবচেয়ে দ্রুত দৌড়বিদ হিসেবে দিনটি শেষ করার পাশাপাশি প্লাইওমেট্রিক ড্রিলে তার তেজীয়ান উপস্থিতি সবার দৃষ্টি কাড়ে।

এই সময়টিতে ভারত সফরে দুটি হোয়াইট-বল সিরিজ খেলার কথা ছিল টাইগ্রেসদের। তবে বিসিসিআই সফর স্থগিত করায় বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে ঘাটতি না রাখতে বিসিবি আয়োজন করেছে ডাব্লিউবিসিএল।

গতবার তিন দিনের ফরম্যাট শেষে এবার প্রথমবারের মতো টি–টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্টটি, যা জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুশীলনের সুযোগ দেবে খেলোয়াড়দের।

স্বর্ণা বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ফিটনেস ক্যাম্প আজ থেকে শুরু হলো। সাত দিন চলবে। এরপর ১২ তারিখে রিপোর্ট করব, আর ১৫ তারিখ থেকে শুরু হবে বিইসিএল।’

জানা গেছে, উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) না খেলা মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ডাব্লিউবিসিএলে অংশ নেবেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের আসর।

LATEST POSTS

টিউলিপের সাজা নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ...

সরে দাঁড়াচ্ছেন টিম কুক, কে হচ্ছেন অ্যাপলের নতুন সিইও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হবেন জন টার্নাস।বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর...

শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। যে মূল্যে বাজারে পণ্য বিক্রি হওয়ার কথা...

‘সত্য ও মানুষের পক্ষে নির্ভীক ডেইলি স্টার’

দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, 'দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়—বাংলাদেশের সংবাদজগতে তিন দশকেরও বেশি সময় ধরে ডেইলি স্টার...

Most Popular