Homeআন্তর্জাতিকদুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

-

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আজ শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত বা ৭২৭ মিলিয়ন সিঙ্গাপুর ডলার স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে। মোট ২৫টি অভিযোগের মধ্যে ২১টি অর্থপাচারের ও ৪টি ক্ষমতার অপব্যবহারের।

এসব অভিযোগে তাকে মোট ১৫ বছরের কারাদণ্ড এবং ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ৪০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির মামলায় তিনি তখন দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা কমিয়ে ৬ বছর করা হয়।

আগের মামলার সাজা শেষ হওয়ার পর নতুন সাজা কার্যকর হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিচারক কলিন লরেন্স বলেন, রাষ্ট্রপক্ষ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে।

বিচার চলাকালে ওয়ানএমডিবির সাবেক নির্বাহী ও ব্যাংকারসহ বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

LATEST POSTS

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রায় দেড় যুগের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক...

‘ওয়াসিম এখনও সেরা,’ রেকর্ডের পর বিনয়ী স্টার্ক

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি পেসার এখন মিচেল স্টার্ক। কিন্তু রেকর্ড গড়ার পরও নিজেকে তার সঙ্গে তুলনা...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করেছে প্রশাসন। সেই সঙ্গে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত...

মহাকাশে যা খাবেন চন্দ্রাভিযানের ৪ নভোচারী

আর্টেমিস-২ মিশনে চন্দ্রাভিযানে গেছেন চার নভোচারী। তারা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন। তারপর পৃথিবীতে ফিরবে তাদের মহাকাশযান। কিন্তু এই ১০ দিনে তারা কী খাবেন?...

Most Popular