Homeআন্তর্জাতিকবছরের প্রথম দিনে গাজার সমর্থনে তুরস্কে সমাবেশ, দেখুন ছবিতে

বছরের প্রথম দিনে গাজার সমর্থনে তুরস্কে সমাবেশ, দেখুন ছবিতে

-

গাজার প্রতি সমর্থন জানাতে হাজার হাজার প্রতিবাদকারী তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বছরও একই ধরনের প্রতিবাদ হয়েছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ওই সমাবেশের আয়োজন করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুল থেকে আল জাজিরার তুরস্ক প্রতিবেদক সিনেম কোসেওগুলু জানান, নতুন বছরের প্রথম দিনেই মানুষ তাদের সমর্থন জানায়। 

কোসেওগুলু জানান, ফুটবল ক্লাবগুলোও তাদের সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়।

তিনি আরও বলেন, ফিলিস্তিন এমন একটি বিষয় যা দেশের সব রাজনৈতিক দলের সমর্থন পায়—সরকারি এ কে পার্টি থেকে শুরু করে প্রধান বিরোধী দলগুলোও।

প্রতিবাদকারীরা ভোরের আগে হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতানাহমেত, ফাতিহ, সুলেমানিয়ে ও এমিনোনু নিউ মসজিদে জমায়েত হয়ে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি জানান। অনেকেই সমর্থন দেখানোর জন্য মসজিদ চত্বরে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন।

তীব্র শীতেও উপস্থিতি বেশ লক্ষ্যণীয় ছিল। কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। সুলতানাহমেত স্কয়ারের আশেপাশে সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য গরম পানীয় সরবরাহ করা হয়।

ফজরের নামাজের পর প্রতিবাদকারীরা গালাতা ব্রিজের দিকে পদযাত্রা শুরু করেন। তাদের সঙ্গে মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি কর্মসূচি শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে।

LATEST POSTS

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়’—বাস্তবে কি তা প্রতিষ্ঠা করা যাবে?

লেখার শিরোনামে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ব্যবহার করেছি, ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়’। কথাটা অত্যন্ত সুমধুর। কেননা, এই গুরুত্বপূর্ণ নীতি-নির্দেশনা দেশের অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন। দেশের...

বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

বিশ্ববাজারে পণ্যের অতিরিক্ত উৎপাদন মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু...

‘জাভেদকে হারিয়ে একা হয়ে গেলাম’

ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মৃত্যুবরণ করেন। তার কাছের বন্ধু ছিলেন সোহেল রানা।বন্ধু জাভেদকে নিয়ে দ্য ডেইলি স্টারের...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে।আজ রোববার এক বিবৃতিতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি...

Most Popular