Homeবিনোদন‘জাভেদকে হারিয়ে একা হয়ে গেলাম’

‘জাভেদকে হারিয়ে একা হয়ে গেলাম’

-

ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মৃত্যুবরণ করেন। তার কাছের বন্ধু ছিলেন সোহেল রানা।

বন্ধু জাভেদকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন সোহেল রানা।

‘আমার সমসাময়িকদের বেশিরভাগ বেঁচে নেই। অল্প কয়েকজন বেঁচে আছেন, তার মধ্যে নায়ক জাভেদ একজন ছিলেন। তিনিও চলে গেলেন না ফেরার দেশে। জাভেদকে হারিয়ে একা হয়ে গেলাম, ভীষণ একা হয়ে গেলাম,’ বলেন তিনি।

সোহেল রানা বলেন, ‘জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিলেন। আমরা ভালো বন্ধু ছিলাম। টানা কয়েক দশক ধরে একসঙ্গে পথচলা।’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জাভেদ শুধু নায়ক ছিলেন না। একজন নামকরা নৃত্য পরিচালকও ছিলেন। এ দেশের অনেক সুপারহিট সিনেমায় তিনি নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি উপমহাদেশের বিখ্যাত নৃত্যশিল্পী বিরজু মহারাজের কাছে নাচ শিখেছিলেন। এ কারণে নৃত্য পরিচালকদের অনেকে তাকে ওস্তাদ বলে ডাকতেন।’

তিনি বলেন, আমরা কাছাকাছি সময়ে অভিনয় শুরু করি। ১৯৭১ সালের পর আমাদের পরিচয় ও বন্ধুত্ব শুরু। সেই বন্ধুত্ব চিরদিন ছিল। কতোটা কাছের ছিলেন তা বলে বোঝানো যাবে না। আমার বহু সিনেমার নৃত্য পরিচালক ছিলেন। তার কাজ মানেই দারুণ কিছু ছিল। কাজ তাকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ।

নায়ক জাভেদ পাকিস্তানি হওয়ার পরও বাংলাদেশে থেকে যান এবং নিয়মিত সিনেমায় অভিনয় ও নৃত্য পরিচালনা করেন।

এ বিষয়ে সোহেল রানা বলেন, ‘জাভেদ কিন্তু এ দেশের মানুষ ছিলেন না। পাকিস্তানি হওয়ার পরও এ দেশে থেকে যান। তাকে বেশি ভালো লাগত দেশকে ভালোবেসে থেকে যাওয়ার জন্য। বাংলাদেশকে জাভেদ খুব ভালোবাসতেন।’

সোহেল রানা বলেন, ‘বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসতেন জাভেদ। কখনোই তাকে উর্দুতে কথা বলতে দেখিনি। সবসময় বাংলায় কথা বলতেন এবং সুন্দর করে কথা বলতেন। এ দেশকেই নিজের দেশ মনে করতেন। এগুলো দেখে তার প্রতি সম্মান ও ভালোবাসা বেড়েছিল।’

LATEST POSTS

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়’—বাস্তবে কি তা প্রতিষ্ঠা করা যাবে?

লেখার শিরোনামে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ব্যবহার করেছি, ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়’। কথাটা অত্যন্ত সুমধুর। কেননা, এই গুরুত্বপূর্ণ নীতি-নির্দেশনা দেশের অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন। দেশের...

বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

বিশ্ববাজারে পণ্যের অতিরিক্ত উৎপাদন মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু...

বছরের প্রথম দিনে গাজার সমর্থনে তুরস্কে সমাবেশ, দেখুন ছবিতে

গাজার প্রতি সমর্থন জানাতে হাজার হাজার প্রতিবাদকারী তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বছরও একই ধরনের প্রতিবাদ হয়েছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে।আজ রোববার এক বিবৃতিতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি...

Most Popular