Homeসারাদেশফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

-

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রাকিন আহমেদ ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস ২০২৬ এর তালিকায় স্থান পেয়েছেন।
ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের করতে আর্টিফিয়াল ইন্টিলিজেন্স (এআই) মডেল তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন তিনি।
২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাকিন। বর্তমানে তিনি ডার্টমাউথে শেষবর্ষে পড়াশোনা করছেন।
‘পি-২-পি’ নামে বিশেষ ধরণের এম.ডি–পিএইচ.ডি প্রোগ্রামের শিক্ষার্থী তিনি। হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথ—তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে এই বিশেষ ধরণের শিক্ষা কাঠামো কেবলমাত্র রাকিন আহমেদের জন্য তৈরি করা হয়েছে।
‘ক্যানসার চিকিৎসায় এআই মডেল তৈরি’ শিরোনামে তার গবেষণায় একইসঙ্গে কম্পিউটার বিজ্ঞান, জৈবপদার্থবিদ্যা, প্রকৌশল ও চিকিৎসাবিদ্যাকে যুক্ত করা হয়েছে।
তার একাধিক প্রকাশনা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাইন্ড, ব্রেন, বিহেভিয়ার (এমবিবি) পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।
ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় ৩০ বছরের কম বয়সী ৬০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও পরিবর্তনকারীদের সম্মানিত করা হয়।
বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার মনোনয়ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ৬০০ জনকে বেছে নেওয়া হয়।

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular