Homeবিনোদনফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’, ফিরছেন তাহসান

ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’, ফিরছেন তাহসান

-

অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে দর্শকদের। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’।

এই অনুষ্ঠানের প্রথম সিজন প্রচারের পর দর্শকের ব্যাপক সাড়া পাওয়া যায়।

১০০ কোটিরও বেশি দর্শক গেম শোটির প্রথম সিজন দেখেছেন বলে জানা গেছে।

এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল সোমবার ১৯ জানুয়ারি থেকে। এনটিভি ও বঙ্গ-তে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমজমাট। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলো হয়েছে মজার এবং চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

 

LATEST POSTS

পেশায় দলীয়করণে ধ্বংস হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও পেশাদারিত্ব

বিষয়টা নিয়ে আমরা সাধারণত খুব বেশি আলোচনা করি না। অনেকটা স্বাভাবিক বলেই মেনে নিয়েছি। সেটা হলো, আমাদের বিভিন্ন পেশার রাজনীতিকরণ। এই প্রবণতা আমাদের পেশাগত উৎকর্ষতা...

বেসরকারি বিনিয়োগ ১১ বছরের মধ্যে সর্বনিম্ন

দুর্বল বিনিয়োগ পরিবেশ ও সামষ্টিক অর্থনীতি চাপে থাকায় টানা তৃতীয় বছরের মতো কমেছে বেসরকারি বিনিয়োগ। ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে...

ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলেও ‘জটিল সমস্যা’ অমীমাংসিত

ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ট্রাম্প স্বীকার করেছেন,...

বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর আজ শুক্রবার বিকেল ৪টা ৫০মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার...

Most Popular