Homeরাজনীতিবাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

-

বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

১৯ বছর পর আজ শুক্রবার বিকেল ৪টা ৫০মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বিকেল ৪টা ৪০মিনিটে শেরেবাংলা নগর এলাকায় প্রবেশ করেন তারেক রহমান। সেসময় বিজিবি, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের শেরেবাংলা নগর এলাকা ও আশপাশে ঢুকতে বাধা দেন। শুধু  সিনিয়র নেতাদের ঢুকতে দেওয়া হয়।

এর আগে দুপুর ১২টা থেকে শেরেবাংলা নগর ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। দুপুর ১টা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ব্যানার ও দলীয় নেতার ছবি নিয়ে এলাকায় জড়ো হতে শুরু করেন এবং ছোট ছোট মিছিলে অংশ নেন। পার্কের ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে রাখা হয় এবং কাউকে কবরের কাছে যেতে দেওয়া হয়নি।

আজ দুপুর ৩টার দিকে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

 

 

LATEST POSTS

ব্রাজিলের গ্রুপ ‘কঠিন’ বলে মনে করছেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর মরক্কোর সঙ্গে একই গ্রুপে পড়ায় গ্রুপটিকে 'কঠিন' বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে ওঠা মরক্কোকে...

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ জানায়, সকাল সাড়ে...

মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন।মে দিবসের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, শ্রমঘণ্টা কমানো, মানবিক কর্মপরিবেশ নিশ্চিত ও...

গভর্নরের বিদায়-নিয়োগ, সারাদিন যা হলো কেন্দ্রীয় ব্যাংকে

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।আজ বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী, আহসান এইচ মনসুরের...

Most Popular