Homeবিনোদনদর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন: সুষমা সরকার

দর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন: সুষমা সরকার

-

মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই সরব অভিনেত্রী সুষমা সরকার। ২৫ বছর ধরে যুক্ত আছেন নাটকের দল ‘দেশ নাটক’-এর সঙ্গে। তবে এখন ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত তিনি। 

তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে সুষমার। এর মধ্যে ‘দেনা পাওনা’ নামের নাটকটিতে ‘মৌ ভাবি’ চরিত্রটি দিয়ে বেশ আলোচনায় আছেন তিনি।

পারিবারিক গল্পের এই নাটক ও নিজের চরিত্র প্রসঙ্গে সুষমা সরকার বলেন, ‘নাটকটির শতাধিক পর্ব প্রচার হয়ে গেছে। যেখানেই যাই, এই নাটকের প্রশংসা শুনি। দর্শক আমাকে এখন “মৌ ভাবি” বলেই ডাকেন। চরিত্রটি নিয়ে অনেকেই নানান মন্তব্য করেন। চরিত্রের নাম ধরে যখন সবাই ডাকে ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পী হিসেবে এটা বড় পাওয়া।’

সুষমা সরকারের মতে, নব্বই দশকের নাটকগুলোতে দারুণ সব পারিবারিক গল্প পাওয়া যেত। এটা মাঝখানে কিছুটা হারিয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘পারিবারিক গল্পের নাটক আবার বেশি বেশি হচ্ছে। দর্শকরা চরিত্রগুলোর নাম মনে রাখছেন। যেমন এই নাটকে আমার সহশিল্পী ছোঁয়া অভিনয় করেছে নীপা চরিত্রে, দর্শকরা তাকে দেখলেই নীপা নামে ডাকেন।’সুষমা

বর্তমানে দীপ্ত টিভিতে সুষমা অভিনীত ‘পরম্পরা’ এবং মাছরাঙা টেলিভিশনে ‘তেল ছাড়া পরোটা’ নামের আরও দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। সুষমা জানান, ‘পরম্পরা’ পারিবারিক গল্পের হলেও ‘তেল ছাড়া পরোটা’ একটু ভিন্ন ধাঁচের। দুটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে।

শিগগিরই নতুন আরও একটি ধারাবাহিকের প্রচার শুরু হবে। সকাল আহমেদের পরিচালনায় ও বৃন্দাবন দাশের রচনায় নাটকটির নাম ‘বিশ্বাস বনাম সরদার’। সুষমা বলেন, ‘বৃন্দাবন দাদার রচনায় এটাই আমার প্রথম কাজ। এতে আমাকে পাবনার ভাষায় সংলাপ দিতে হয়েছে। শুরুতে একটু কষ্ট হলেও কাজটি ভালো হয়েছে।’

ধারাবাহিকের বাইরে বিশেষ দিবসের নাটকেও কাজ করেছেন তিনি। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মামুনুর রশীদের পরিচালনায় ‘চিঠিওয়ালা’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।

২০০০ সাল থেকে দেশ নাটকের সঙ্গে যুক্ত আছেন সুষমা সরকার। দলটির সর্বশেষ প্রযোজনা ‘পারো’ নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

LATEST POSTS

বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে ‘নৈতিকতাই’ আমার একমাত্র বাধা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার ক্ষমতা কেবল নিজের নৈতিকতার দ্বারাই সীমাবদ্ধ। তিনি মনে করেন, আন্তর্জাতিক আইন বা অন্য কোনো...

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অস্বস্তিতে ফেলছে মিত্রদের

আসন ভাগাভাগির সমঝোতা থাকলেও মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া আসনে বিএনপির কিছু নেতা প্রার্থী হওয়ায় জোট শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।দলীয় নেতৃত্ব বারবার সতর্ক...

‘মেসি ম্যানিয়া’: ভারতের মাটিতে পা রাখতেই উন্মাদনায় ফেটে পড়ল কলকাতা

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির আগমনে শনিবার ভোররাতেই উৎসবের শহরে রূপ নেয় কলকাতা। তিন দিনের, চার শহরের 'গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫' শুরু করতে ভারতীয় মাটিতে...

এবারের ভোটে নতুন চ্যালেঞ্জ ‘সময়’

নির্বাচন কমিশনের সাম্প্রতিক মক ভোটিং যেন উন্মোচন করল এক অদৃশ্য সংকট—ভোটাধিকার প্রয়োগে প্রতিটি নাগরিক কতটা সময় পাবেন, তা হয়ে উঠেছে ঘড়ির কাঁটার সঙ্গে এক নিঃশব্দ...

Most Popular