Homeখেলাধুলাঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে এলেন শোয়েব

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে এলেন শোয়েব

-

ইতিহাসের দ্রুততম পেস বোলার শোয়েব আখতার ঢাকায় এসেছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তানি পেসার।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিতি শোয়েব রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছান। ঢাকা ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি শোয়েবকে ঢাকায় পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানায়।

শোয়েবের অন্তর্ভুক্তির খবর জানিয়ে ক্যাপিটালস বিবৃতিতে বলেছে, ‘নতুন মৌসুমের প্রস্তুতিতে এটি ফ্র্যাঞ্চাইজিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রতিযোগিতামূলক ও শৃঙ্খলাবদ্ধ দল গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতারের বিপুল অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্বগুণ মাঠে ও মাঠের বাইরে—দুই জায়গাতেই দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।’

চলতি শতাব্দীর গোড়ার দিকে তুমুল গতি নিয়ে বিশ্ব ক্রিকেট রাজত্ব করেছিলেন শোয়েব। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। প্রথম পেসার হিসেবে ঘন্টায় একশো মাইল গতিতে বল করার রেকর্ড গড়েন শোয়েব।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট নিয়ে বিভিন্ন টক শোতে বিশেষজ্ঞ মতামত দিয়ে বেড়ান এই তারকা।

LATEST POSTS

কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে স্থানীয় এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার পূর্বাভাসে খোঁজেন, এবার পানি কতটুকু উঠবে। ঘরের আসবাব কোথায় সরাবেন, গবাদিপশু...

আমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের দাবিতে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাংকটির ওই শাখার সামনে আজ...

৪ তারকা জুটির ভালোবাসার ঘর-সংসার

শোবিজ তারকারদের সংসার জীবনে ভাঙনের বিষয়টি যেমন আছে, উল্টো পিঠে একই ছাদের নিচে বছরের পর বছর সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার উদাহরণও রয়েছে। বেশকজন তারকা দম্পতি আছেন যারা দীর্ঘ...

Most Popular