Homeসারাদেশটঙ্গীতে ফুটওভার ব্রিজের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

টঙ্গীতে ফুটওভার ব্রিজের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

-

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফুটওভার ব্রিজের সিঁড়িতে এই হত্যাকাণ্ড হয়।

সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানকে পুলিশই হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিকুরের ছোট ভাই ইদ্রিসুর রহমান গণমাধ্যমকে বলেন, আমার ভাই কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে,’ বলেন আতিকুর।

LATEST POSTS

বাংলাদেশে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে কি কার্যকর হবে?

বিষয়টি আর কেবল ধারণার পর্যায়ে নেই। ২০২৫ সালের ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হওয়া বিশ্বের প্রথম বিধিনিষেধের পর এবার যুক্তরাজ্যও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক...

দেড় মাস পর বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

প্রায় দেড় মাস বিরতির পর আবার বাজার থেকে মার্কিন ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে এবং বিদেশি লেনদেন...

নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।এই অনুষ্ঠানে থাকবে একক গান, লোকগান, পুঁথি পাঠ,...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি দেশের জন্য আবারো 'অস্ত্র হাতে নেবেন।'সোমবার সামাজিক...

Most Popular