Homeআন্তর্জাতিকট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

-

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি দেশের জন্য আবারো ‘অস্ত্র হাতে নেবেন।’

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক বামপন্থী এই যোদ্ধা বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যেমনটি করেছে, কলম্বিয়ায় তেমনি সহিংস হস্তক্ষেপ হলে তার জবাব দেওয়া হবে।’

পেত্রো বলেন, ‘আমি আর অস্ত্র ধরব না—এমন শপথ নিয়েছিলাম। কিন্তু মাতৃভূমির জন্য আবার অস্ত্র ধরতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেত্রো। মাদক পাচার দমনের নামে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন।

দুই নেতা এর আগেও বহুবার একে অপরকে কটাক্ষ করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেত্রোর উচিত ‘নিজের পিঠ বাঁচিয়ে চলা।’

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, অপহরণের এই ঘটনা পুরোপুরিভাবে অবৈধ। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘পেত্রোর সরকারের বিরুদ্ধে অনুরূপ কোনো অভিযান তার কাছে ‘ঠিকই লাগছে।’

ট্রাম্প বলেন, ‘কলম্বিয়াও খুব সংকটগ্রস্ত। এটি চালাচ্ছেন এক অসুস্থ মানুষ, যিনি কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তবে তিনি খুব বেশি দিন এটা করতে পারবেন না।’

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে।

LATEST POSTS

৬ বছরে রুমিন ফারহানার বার্ষিক আয় ৪ লাখ থেকে বেড়ে ৯৭ লাখ টাকা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে বড় ধরনের পরিবর্তন এসেছে ৬ বছরের ব্যবধানে। ২০১৯ সালে দেওয়া হলফনামার সঙ্গে ২০২৫ সালেরটি তুলনা...

মিরপুর স্টেডিয়ামের বাইরে পদত্যাগী উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিক্ষোভ

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার দুপুরে হুট করেই তৈরি হয় উত্তেজনা, চারপাশ মুখরিত হয়ে উঠে স্লোগানে। স্টেডিয়ামের চারপাশে জড়ো হওয়া জনতা জোরালো...

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'সামনে নির্বাচন—এটি...

ক্যানসার চিকিৎসা: সহানুভূতি নয়, দরকার কাঠামোগত পরিবর্তন

বাংলাদেশে ক্যানসার আজ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সংকট নয়, বরং গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। একটি পরিবারে কারো ক্যানসার ধরা পড়লে সেই পরিবার শুধু...

Most Popular