Homeবিনোদনচলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

-

দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১। 

সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। 

মাহবুবা রহমানের জন্ম ১৯৩৫ সালে। কম বয়সেই সংগীতের জগতে পা রাখেন তিনি। 

 

১৯৪৭ সালে মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর বাংলা স্টেশনে তার কণ্ঠে গাওয়া গান প্রচারিত হয়। 

সেখান থেকেই তার দীর্ঘ ও বর্ণাঢ্যময় ক্যারিয়ারের শুরু

৫০ ও ৬০ এর দশকে রেডিও ও সিনেমার অন্যতম শীর্ষ কণ্ঠশিল্পীতে পরিণত হন তিনি । পল্লিগীতি ও আধুনিক বাংলা গানে দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। 

এ দেশের চলচ্চিত্র সংগীতের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মাধ্যমে। সমর দাসের সুরে এই ছবিতে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। 

 

এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবিতে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ কিংবা ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ এমন সব গান তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছিলেন।

 

LATEST POSTS

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল দুর্নীতি দমন করবে এবং কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে। তিনি বলেন, পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা...

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে মৃত ৬১

আফগানিস্তানে টানা তিন দিনের তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।আজ শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।একই...

সাফে কঠিন বাস্তবতা টের পেলেন সানজিদারা

সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটি প্রথম দেখেই স্বপ্ন বুনতে শুরু করেছিলেন সানজিদা আক্তার। মনে হয়েছিল, বাংলাদেশ নারী ফুটবল লিগ জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই হয়তো ট্রফিটি...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।নিহতরা হলেন—ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।আজ মঙ্গলবার দুপুর...

Most Popular