Homeসারাদেশকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

-

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন—ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু সংলগ্ন কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। লালন শাহ সেতু পার হয়ে আসার পর একটি অজ্ঞাত কাবার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ ২৫০ সংখ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আবু ওবায়েদ।

LATEST POSTS

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে...

গ্যাস সংকটে বাড়ছে সারের আমদানি নির্ভরতা, রাষ্ট্রায়ত্ত ৭ কারখানার পাঁচটিই বন্ধ

বারবার গ্যাস সংকট, পুরোনো কারখানা ও বৈশ্বিক কাঁচামাল সরবরাহে বিঘ্নের কারণে দেশে রাসায়নিক সারের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সারের বার্ষিক চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা...

‘মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন’

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই...

ইয়ুথ পলিসি টক: বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষাঋণ চালুর পরিকল্পনা তারেক রহমানের

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে শিক্ষাঋণ চালু এবং ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ সহজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান...

Most Popular