Homeরাজনীতিখালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছে মানুষ

খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছে মানুষ

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে মানুষ জড়ো হতে শুরু করেছে।

সকাল ৭টা থেকেই বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ লোকজন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে থাকেন। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন।

আজ দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন।

জানাজাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠানস্থলের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।  এ ছাড়া খালেদা জিয়ার প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এলাকায় প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

সরকার ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।  জানাজাস্থলে কুরআন তেলাওয়াত হচ্ছে।  আশপাশের এলাকায় মাইক বসানো হয়েছে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেন তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

LATEST POSTS

কুন্দের দারুণ দুই হেডে বার্সার হাসি

ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এরপরের কয়েক মিনিটে বার্সার রক্ষণে ছড়ায় আতঙ্ক। কোণঠাসা অবস্থা থেকে বিরতির পর গা ঝাড়া...

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।আজ শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার...

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ব্রাজিল, আরেক ভাগ আর্জেন্টিনা। রাস্তায় রাস্তায় পতাকা উড়ে, ছাদে ছাদে ব্যানার টাঙানো হয়, ফেসবুকে...

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘ প্রতিবেদন

চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল, কারণ একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে।আজ রোববার প্রকাশিত জাতিসংঘের...

Most Popular