Homeআন্তর্জাতিককাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

কাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

-

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আজ সোমবার কাবুলের শেহের-ই-নাও এলাকায় এ বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যুর খবর বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে ইতালিভিত্তিক বেসরকারি সংস্থা ইমার্জেন্সি। কাবুলে তারা একটি হাসপাতাল পরিচালনা করে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘আজ দুপুরে বিস্ফোরণের পর ২০ জনকে ইমার্জেন্সির সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে মৃত অবস্থায় আনা হয়।’

ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান পানিক বিবৃতিতে বলেন, ‘আহতদের মধ্যে ৪ জন নারী ও একটি শিশু রয়েছে।’

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে এক ফুলের দোকান মালিক এএফপিকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান যে সড়কে, সেটির অন্য প্রান্তে বিস্ফোরণটি ঘটে।

জনবহুল এলাকাটিতে বিস্ফোরণের ‘জোরালো শব্দ’ শুনতে পান তিনি। বলেন, ‘সবাই নিজের প্রাণ বাঁচাতে আতঙ্কিত হয়ে পড়েছিল। আমি অন্তত ৫ জন আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।’

শেহের-ই-নাও কাবুলের অন্যতম নিরাপদ এলাকা। এখানে বিদেশি দূতাবাস, বিশালাকার ভবন ও শপিং কমপ্লেক্স রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি রয়টার্সকে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’

বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

একটি রেস্তোরাঁর এক কর্মীর বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে দুই চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন।

এছাড়া একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং রেস্তোরাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে।

তবে দেশটিতে এখনো আইএসআইএলের (আইএস) সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তারা প্রায়ই হামলা চালানোর দায় স্বীকার করে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানে একই সপ্তাহে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলাগুলোয় প্রাণ হারান ৬ জন।

২০২৪ সালের ডিসেম্বরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় কাবুলে নিজের দপ্তরে প্রাণ হারান তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি।

LATEST POSTS

একের পর এক ব্যক্তিগত বার্তা ফাঁস, ট্রাম্পের নিশানায় যেসব মিত্ররা 

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে মিত্র দেশগুলোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা...

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।গতকাল শুক্রবার...

সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।উপজেলা কৃষি...

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা ভাষা অনুবাদের কাজে সীমাবদ্ধ নেই। পর্যটকদের ভিড় সামলানো, যোগাযোগ সহজ করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া...

Most Popular