Homeখেলাধুলাএমবাপেকে নিয়ে ঝুঁকি নিলেন আলোনসো

এমবাপেকে নিয়ে ঝুঁকি নিলেন আলোনসো

-

চ্যাম্পিয়ন্স লিগের মহারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলে কিলিয়ান এমবাপেকে রেখেছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। হাঁটুর ইনজুরিতে ভুগলেও ফরাসি ফরোয়ার্ডকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আলোনসোর চাকরিই এখন ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে। ম্যানচেস্টার সিটির কাছে হারলেই ছাঁটাই হতে পারেন তিনি। যে কারণেই হয়তো এমন ম্যাচে নিজের সেরা অস্ত্র হাতছাড়া করতে রাজি নন এই কোচ।

এমবাপের শারীরিক অবস্থা নিয়ে রিয়ালের মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, তিনি দলের সঙ্গে ভ্রমণ করবেন। তবে তিনি কি মূল একাদশে থাকবেন, নাকি আক্রমণের গোপন অস্ত্র হিসেবে বেঞ্চ থেকে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত ম্যাচের আগ মুহূর্তে নেবেন আলোনসো।

এ ছাড়া স্কোয়াডে বড় কোন পরিবর্তন নেই। মূলত রিয়ালের সংকট ঘনীভূত হয়েছে সাতজন খেলোয়াড় অনুপস্থিত থাকায়, যাদের মধ্যে ছয়জনই ডিফেন্ডার। ফলে সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তিন যুবদল খেলোয়াড় ভালদে, সেতেরো ও হুয়ান মার্তিনেজকে।

LATEST POSTS

যশোরে জেল হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

যশোরে জেল হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে যুবদল কর্মী উজ্জ্বল বিশ্বাসের (৩৯)।যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার...

পোশাক শিল্পে কর্মরত নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়

নব্বই দশকের শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ শতাংশ অর্জিত হয় এই শিল্প থেকেই।...

ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি

একটি ফরেনসিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রিমিয়ার ব্যাংক থেকে মোট ৩ হাজার ৮৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।অতিরিক্ত...

‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত সম্প্রতি রায়হান রাফীর দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটি হলো 'প্রেসার কুকার' ও 'আন্ধার'। এই সিনেমাগুলো নিয়ে...

Most Popular