Homeসারাদেশযশোরে জেল হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

যশোরে জেল হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

-

যশোরে জেল হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে যুবদল কর্মী উজ্জ্বল বিশ্বাসের (৩৯)।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

উজ্জ্বল কেশবপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের ছোট ভাই। উপজেলা যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছিলেন উজ্জ্বল। ওই অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

উজ্জ্বল ছাড়াও গ্রেপ্তার করা হয় ভুলটি গ্রামের পলাশ (৩৫), আলমগীর হোসেন (৪০) ও মুলগ্রামের রাসেলকে (২৩)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উজ্জ্বলের বিরুদ্ধে ১০টি মামলা ছিল।

জেলার আবিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে “পাবলিক অ্যাসল্ট” উল্লেখ থাকা মেডিকেল সার্টিফিকেটসহ উজ্জ্বলকে কারাগারে আনা হয়। সে সময় তিনি স্বাভাবিক ছিলেন। কারাবন্দির নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে কারাগারের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের সন্দেহ দেখা দিলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান যশোর জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ।

উজ্জ্বলের বড় ভাই আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেউ অপরাধী হতে পারে, কিন্তু মারধর করে মেরে ফেলা গ্রহণযোগ্য নয়। যা করার আইনগতভাবেই করা উচিত ছিল।’

মরদেহ পাওয়ার পর পরিবার পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেশবপুরে যুবদলের অনুমোদিত কমিটি নেই। উজ্জ্বলের নাম আহ্বায়ক কমিটিতে ছিল, তবে সেটা অনুমোদন পায়নি। তিনি দলের কর্মী হিসেবে কাজ করতেন, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বহিষ্কৃত হয়েছিলেন।’

LATEST POSTS

পোশাক শিল্পে কর্মরত নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়

নব্বই দশকের শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ শতাংশ অর্জিত হয় এই শিল্প থেকেই।...

ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি

একটি ফরেনসিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রিমিয়ার ব্যাংক থেকে মোট ৩ হাজার ৮৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।অতিরিক্ত...

‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত সম্প্রতি রায়হান রাফীর দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটি হলো 'প্রেসার কুকার' ও 'আন্ধার'। এই সিনেমাগুলো নিয়ে...

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আইসিই এজেন্টের গুলিতে নারী নিহত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আইসিই এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।তবে কীভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, তা নিয়ে ফেডারেল...

Most Popular