Homeবিনোদনএক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

-

এক টেকে পুরো একটি গানের শুটিং করে রেকর্ড গড়ল শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমার গান। ‘আধাচাঁদ’ শিরোনামের গানটি বাংলা সিনেমার এক টেকে শুট করা প্রথম কোনো গান। এমন দাবি করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

‘আধাচাঁদ’ গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। গানে সুর ও কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। গানের কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল আলিফ। 

শবনম বুবলি বলেন, ‘গানটি শুটিংয়ের আগের দিন কোরিওগ্রাফার আলিফের নির্দেশনায় আমি এবং সহশিল্পী আদর আজাদ রিহার্সাল করেছি। গানটি ৪ ঘণ্টার চেষ্টায় পুরো গানের শুটিং করেছি। সিনেমার টিমের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা এমন চমৎকার ভাবনা নিয়ে কাজ করার জন্য।’

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘গানটা শোনার পরই আমি ওয়ান টেকে শুট করার পরিকল্পনা করি। টিমের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করলে তাঁরাও সমর্থন দেন। তাদের সবার কারণে গানটি এক টেকে শুটিং করতে পেরেছি।’

নারীপ্রধান গল্পের সাইকো-থ্রিলার অ্যাকশন সিনেমা ‘পিনিক’। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট।

LATEST POSTS

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) ১১৫ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌসুলির বরাত...

মান্না, সাকি, নুরদেরকে ১০ আসনে ছাড় বিএনপির, কে লড়বেন কোথায়

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর সঙ্গে ১০টি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে সাতটি আসনে বিএনপি কোনো প্রার্থী...

পাঁচ গোল করে জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক আমিরুল

ড্র্যাগ-অ্যান্ড-ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম হকির জুনিয়র বিশ্বকাপে পেনাল্টি কর্নার থেকে গোল করার ধারা অক্ষুণ্ণ রেখেছেন। আজ ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে ১৩-০ গোলের...

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।হাসপাতালের সূত্র জানায়, বিদেশি মেডিকেল টিমটি আজ সোমবার দুপুর ২টা...

Most Popular