Homeসারাদেশখালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

হাসপাতালের সূত্র জানায়, বিদেশি মেডিকেল টিমটি আজ সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LATEST POSTS

২০২৫ সালে চা উৎপাদন বাড়লেও রপ্তানি কমেছে

বাংলাদেশের চা উৎপাদন ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২ দশমিক ০১ শতাংশ বেড়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড (বিটিবি)।অনুকূল আবহাওয়া এবং উন্নত চাষাবাদ পদ্ধতি...

‘লাইট-ক্যামেরা-অ্যাকশনে’ ব্যস্ত ঢালিউড তারকারা

নতুন বছরের শুরুতে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড তারকারা। দেশ–বিদেশের বিভিন্ন লোকেশনে একের পর এক নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন শীর্ষ নায়ক–নায়িকা ও...

বড়দিনে ‘যুদ্ধের ক্ষত’ মুছে দেওয়ার আহ্বান জানালেন পোপ লিও

পোপ হিসেবে লিও চতুর্দশ তার প্রথম বড়দিনের বার্তায় যুদ্ধের 'অর্থহীনতা' এবং এর রেখে যাওয়া ধ্বংসস্তুপ বা 'ক্ষতচিহ্নের' তীব্র নিন্দা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ইতালির ভ্যাটিকানে সেন্ট পিটার্স...

বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতায় বিএনপির ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক...

Most Popular