Homeতথ্যপ্রযুক্তি৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

-

টিকটকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ১ কোটি ৪৮ লাখ ভিডিও ডিলিট করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

গত ২৯ অক্টোবর প্রকাশিত টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাংলাদেশের মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও ডিলিট করা হয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।

টিকটক জানিয়েছে, ইউজাররা রিপোর্ট করা বা অভিযোগ জানানোর আগেই ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও শনাক্ত করে ডিলিট করা হয়েছে। এসব ভিডিওর ৯২ দশমিক ৭ শতাংশ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়।

তবে পরবর্তী সময়ে ইউজারদের আপিলসহ অন্যান্য কারণে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে মোট ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক, যা আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।

টিকটকের নীতিমালা লঙ্ঘনের দায়ে ডিলিট করা ভিডিওগুলো মূলত অশ্লীল, সংবেদনশীল ও আপত্তিকর কনটেন্টযুক্ত। পাশাপাশি, এডিটেড মিডিয়া ও এআই দিয়ে তৈরি কনটেন্টও ডিলিট করেছে টিকটক।

ভিডিওর পাশাপাশি ওই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখের বেশি কমেন্ট ডিলিট করেছে টিকটক। আগের ত্রৈমাসিকে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৭৫ লাখ।

এই তিন মাসে প্রায় ১৪ কোটি ৬৮ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টিকটক।

পাশাপাশি, ২ কোটি ৬৮ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট ডিলিট করে টিকটক। ধারণা করা হয়, ওই অ্যাকাউন্টগুলো ১৩ বছরের কম বয়সীরা ব্যবহার করছিল, যা টিকটকের নীতিমালা পরিপন্থি।

LATEST POSTS

কিছু খারাপ লোক বিভেদ সৃষ্টি করতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু খারাপ লোক আছে, যারা বিভেদ সৃষ্টি করতে চায়।এ ব্যাপারে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজ সোমবার ঠাকুরগাঁওয়ের...

ছিটকে গেলেন আর্চার, অ্যাশেজে আরও ধাক্কা ইংল্যান্ডের

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র জোফরা আর্চার। বুধবার সাইড স্ট্রেনের চোটে তার...

ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উত্তর বাড্ডায় আটকে দিলো পুলিশ

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ।আজ বুধবার বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' শীর্ষক এ মিছিল...

চাকরিতে প্রতি পদে প্রতিযোগী ৬৬ শতাংশ বেড়ে ২৮৭ জন: বিআইডিএস গবেষণা

করোনাভাইরাস মহামারির পর থেকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদে প্রতিযোগিতা প্রায় ৬৬ শতাংশ বেড়েছে।উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাম্প্রতিক এক...

Most Popular