Homeসারাদেশইউনেসকোর স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেসকোর স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

-

টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

আজ মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এ কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এই পর্ষদে সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর গত চার বছরে এটি দ্বিতীয় নিবন্ধন।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা এবং ইউনেসকো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের সব নারীর নিত্য পোশাক, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

এ অর্জন বাংলাদেশের সব তাঁতি এবং নারীদের প্রতি উৎসর্গ করেছেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতি অর্জনের মতো বাংলাদেশের বহু অপরিমেয় সাংস্কৃতিক উপাদান রয়েছে। নথি প্রস্তুত করার সক্ষমতা বৃদ্ধি এবং কনভেনশন-সংক্রান্ত অভিজ্ঞ জনবল তৈরি করার মাধ্যমে এরকম আরও অনেক ঐতিহ্যের ইউনেসকো স্বীকৃতি অর্জনের সুযোগ রয়েছে।

গত ৭ ডিসেম্বর পর্ষদের ২০তম সভা উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এতে অংশ নেন ইউনেসকোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি।
 

LATEST POSTS

ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্য কোনো...

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে দিনটিকে নিয়ে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবে দেখা...

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।রেজা পাহলাভি শনিবার এক ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে...

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি।চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক...

Most Popular