Homeসারাদেশস্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে যারা মামলা দেয়, তাদের প্রতিরোধ করব: সারা...

স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে যারা মামলা দেয়, তাদের প্রতিরোধ করব: সারা হোসেন

-

স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও লেখকরা। কার্টুন, মিম ও স্যাটায়ারের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘স্যাটায়ার, মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।

সভায় কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব বলেন, ‘আমাদের চারদিকে অনেক সমস্যা রয়েছে। কিন্তু এসবের মাঝেও আমাদের হাসতে হবে, কারণ হাসাটা জরুরি।’

তিনি বলেন, ‘ইয়ার্কির বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেননা আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ চাই।’

আহসান হাবীব জানান, উন্মাদ ম্যাগাজিনে পলিটিক্যাল কার্টুন কম, ফিচার কার্টুনই বেশি থাকতো। পলিটিক্যাল ব্যাপারটা তারা ফিচার কার্টুনের বক্তব্যের মধ্যে রাখতেন। তারপরও তাদের বিরুদ্ধে এত বেশি মামলা হয়েছে যে, এসব নিয়ে অনেক সাবধানে কাজ করতে হতো।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, ‘আমাদের আজকের কথা বলার প্রেক্ষিত শুধু একটি মামলা নয়। শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মতামতকে সম্মান করতে হয়।’

‘দেশ থেকে অনেক কার্টুনিস্ট বিতাড়িত হয়ে গেছেন। একটা মানুষ কার্টুন আঁকলে, মিম বানালে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, জেলে দেওয়া হয়৷ এই প্র‍্যাক্টিস থেকে আমাদের বের হতে হবে’, বলেন তিনি।

সারা হোসেন আরও বলেন, ‘যে জিনিস আপনার সহ্য হয় না, যে স্যাটায়ার আপনার ভালো লাগে না, সেটাকে আপনি এভয়েড করেন। মামলা করা কোনো সমাধান নয়। যারা মামলা দেয়- তাদের কাজ দেখে আমরা হাসছি এবং আমরা তাদের প্রতিরোধ করবই।’

কার্টুনিস্ট মেহেদী হক বলেন, ‘কে কতটুকু সভ্য, শিক্ষিত ও গণতান্ত্রিক, তা বোঝা যায় কে কতটুকু স্যাটায়ার নিতে পারে তার ওপর এবং ইন্টেলিজেন্সের হাইয়েস্ট ফর্ম ধরা হয় টলারেন্স বা পরমতসহিষ্ণুতাকে। দীর্ঘমেয়াদে যারা রাজনীতি করতে ইচ্ছুক তাদের এটা মাথায় রাখতে হবে।’

‘অন্যদিকে স্যাটায়ারের নামে ল্যাম্পুন বা মাত্রাতিরিক্ত কটাক্ষ, কোনো সম্পাদনা ছাড়া ছড়ানোও দায়ত্বহীনতা। ক্রিয়েটরদের সেটাও মাথায় রাখতে হবে’, বলেন তিনি।

মেহেদী হক আরও বলেন, ‘নিউজ মিডিয়ায় সম্পাদনা থাকে, তাই সেখানে একটা ফিল্টার থাকে। ব্যক্তি ক্রিয়েটরের ক্ষেত্রে এটা থাকে না বলে সেটাতে সমস্যাও বেশি হতে পারে।’

সভায় লেখক সুমন রহমান, লেখক ফিরোজ আহমেদ ও কার্টুনিস্ট সিমু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় কয়েকটি মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের বিরুদ্ধে মামলা করেন ছাত্রশিবির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

LATEST POSTS

ব্রাউজারে জমা থাকে সার্চ করা তথ্য, মুছবেন যেভাবে

ধরুন, ইন্টারনেটে নতুন একটি সাইকেল খুঁজছেন। অথবা বন্ধুর জন্মদিনের উপহার নিয়ে খোঁজখবর করছেন। হয়তো কোনো মজার ভিডিও দেখেছেন, কোনো জায়গার মানচিত্র দেখেছেন বা কোনো প্রশ্নের...

মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারছে না মজুরি, কমছে প্রকৃত আয়

সারা দিন জাল টেনে রফিক মাঝির আয় হয় ৫০০ টাকার মতো। গত কয়েক বছরে তার আয়ে তেমন কোনো হেরফের হয়নি। কিন্তু করোনা মহামারির পর যখন...

‘ওসিডি’ মুগ্ধ করবে, আশাবাদী জয়া আহসান

জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’ আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ছবিটি ট্রেলার মুক্তি পেয়েছে এবং প্রশংসা কুড়াচ্ছে।কলকাতা থেকে দ্য ডেইলি স্টারের সঙ্গে ‘ওসিডি’...

মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলছে তুলকালাম কাণ্ড। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন সেনা। ইতোমধ্যে মাদুরোকে...

Most Popular