Homeবিনোদন‘ওসিডি’ মুগ্ধ করবে, আশাবাদী জয়া আহসান

‘ওসিডি’ মুগ্ধ করবে, আশাবাদী জয়া আহসান

-

জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ছবিটি ট্রেলার মুক্তি পেয়েছে এবং প্রশংসা কুড়াচ্ছে।

কলকাতা থেকে দ্য ডেইলি স্টারের সঙ্গে ‘ওসিডি নিয়ে কথা বলেছেন জয়া আহসান।

সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়া অভিনীত চরিত্রের নাম শ্বেতা। চরিত্রটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘খুব ভালো একটি চরিত্র। মনের মতো চরিত্র। শ্বেতা এমন একটি চরিত্র, যে কিনা বাচ্চাদের হয়ে রুখে দাঁড়ায়। এটি স্ট্রং মেসেজের গল্প। তিনি আরও বলেন, ‘ওসিডি খুব শক্তিশালী গল্পের সিনেমা।

এই সিনেমায় ফজলুর রহমান বাবুও অভিনয় করেছেন। জয়া বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই দারুণ অভিনয় করেছেন। ভারতের অন্য শিল্পীরাও খুব ভালো অভিনয় করেছেন। সবাই সুন্দর অভিনয় করেছেন। পরিচালকও খুব ভালো কাজটি করেছেন।

সিনেমার বিষয়বস্তু সম্পর্কে জয়া বলেন, ‘বাচ্চাদের যদি সুন্দর শৈশব দিতে না পারি, তাহলে কত সমস্যা হতে পারে, তা দেখা যাবে এই সিনেমায়। এই সময়ে এটি খুবই শক্তিশালী গল্প। শিশু নির্যাতনের ফলে দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব পড়ে এবং এটা থেকেই যায়। সেই গল্পই বলেছেন পরিচালক।’

সিনেমায় জয়া একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বলেন, ‘দর্শকরা দেখবেন শ্বেতার জীবনে কত কিছু জড়িয়ে আছে। তার মনে যে কালো মেঘ জমে আছে, দাগ কেটে আছে, তা দর্শকরা দেখতে পাবেন।

সিনেমায় জয়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায় (ভুতু)। জয়া বলেন, ‘সে খুব ভালো অভিনয় করেছে।

ট্রেলারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন জয়া আহসান। তিনি বলেন, ‘একজন শিশুর শৈশবের তিক্ত অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, তা ট্রেলারে ফুটে উঠেছে।

বর্তমানে সিনেমাটির প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া। তিনি বলেন, ‘বেশ জোরেসোরেই চলছে ওসিডি সিনেমার প্রচারণা। পত্রিকা ও টেলিভিশনে প্রচার চলছে। দর্শকদের মুগ্ধ করবে এই সিনেমা। আমি ভীষণ আশাবাদী। দর্শকদের মনে যেন ওসিডি দাগ কেটে যায়, সেটাই প্রত্যাশা।

সহশিল্পী ফজলুর রহমান বাবু প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবু ভাইকে মিস করছি। তিনি আছেন এই সিনেমায়। আরও যারা অভিনয় করেছেন, সবাই খুব ভালো শিল্পী।

সম্প্রতি কলকাতায় ‘পুতুলনাচের ইতিকথা সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তিনি বলেন, ‘কুসুম চরিত্রটির জন্য পুরস্কার পেয়েছি। কুসুম চরিত্র করতে পারা বড় বিষয়। এই সিনেমার জন্য সম্মানিত হয়ে ভালো লাগছে।

LATEST POSTS

মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলছে তুলকালাম কাণ্ড। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন সেনা। ইতোমধ্যে মাদুরোকে...

পতাকা মোড়ানো গাড়িতে গুলশানে খালেদা জিয়ার মরদেহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার শেষবারের মতো গুলশানে তার পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল...

পুর্বাচলে হারিয়ে যাওয়া মাটি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিসিবির

পুর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক অভিযোগ। স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ মাটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে বিসিবির ভেতরেই...

খাঁচা থেকে সিংহ বেরিয়ে যাওয়াসহ আলোচিত যত ঘটনা

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় প্রায়ই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৯৭৪ সাল থেকে রাজধানীর মিরপুরের এই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আবারও প্রশ্নের মুখে...

Most Popular