Homeবিনোদনসেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

সেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

-

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ও সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গান’ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে নানা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি এখনো আটকে আছে।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় সেই মুক্তি পিছিয়ে যায়।

দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) স্পষ্টভাবে জানিয়েছে, তারা এই সিনেমার সার্টিফিকেশন সংক্রান্ত কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করবে না। 

সংবাদমাধ্যমটি জানায়, মুক্তি বিলম্বিত হওয়ায় তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ মালিকদের প্রায় ১০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সিবিএফসির চেন্নাই রিজিওনাল অফিসার ডি. বালামুরালি জানিয়েছেন, সিনেমার সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে গোপনীয়। আইন অনুযায়ী, এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করার অনুমতি তাদের নেই।

তার কথায়, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ততক্ষণ কোনো মন্তব্য করা সম্ভব নয়।

দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে তিনি বলেন, ‘আমাদের সম্পূর্ণ পরীক্ষণ প্রক্রিয়া গোপনীয়। সার্টিফিকেট জারি না হওয়া পর্যন্ত আমরা কিছুই প্রকাশ করতে পারি না। আইনে কোনো তথ্য প্রকাশ করায় নিষেধ আছে।’

তিনি আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তবেই সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হবে।

এই সিনেমাকে ঘিরে বর্তমানে আইনি লড়াই চলছে। এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির আদেশে মুক্তির অনুমতি দেওয়া হলেও, পরে সেই আদেশ বাতিল করে মামলাটি পুনরায় বিচারের জন্য পাঠানো হয়।

খবরে বলা হচ্ছে, সিনেমার গল্প ও কিছু সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে বোর্ডের ভেতরেই আপত্তি ওঠে, যার জেরে সিবিএফসি সার্টিফিকেশন প্রক্রিয়া নতুন করে বিবেচনায় নেয়। এই আইনি জটিলতা সিনেমার মুক্তি আরও অনিশ্চিত করেছে।

সিনেমাটি মুক্তি না পাওয়ায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন থিয়েটার মালিকরা। পঙ্গল উৎসবকে তামিল সিনেমার সবচেয়ে লাভজনক মৌসুম হিসেবে ধরা হয়।

ব্যবসায়িক বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সিনেমাটি তামিলনাড়ুতে ১৫০ থেকে ২০০ কোটি রুপি আয় করতে পারত।

LATEST POSTS

অভিবাসী নির্বাসনে ট্রাম্পের হাতিয়ার আইসিই, এর কাজ কী?

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুডকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থার কর্মকাণ্ড ঘিরে তীব্র বিতর্কের জন্ম হয়েছে।...

দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করে জামায়াতে ইসলামী।আজ সোমবার ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের...

টি-টোয়েন্টিতে ৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে অপরাজিত ২২৯ রান!

৮১ বলের ইনিংসে মারলেন ১৪টি চার ও ২৩টি ছক্কা! ইনিংসের শুরুতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন ২২৯ রানে! স্ট্রাইক রেট ২৮২.৭১! বিস্ফোরক ব্যাটিংয়ে বাউন্ডারির...

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।গতকাল রোববার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কানকু মিয়া...

Most Popular