Homeসারাদেশগ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

-

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কানকু মিয়া বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে এবং কমল মিয়া পোড়াভিটা গ্রামের বাসিন্দা। তারা দুজন সম্পর্কে বেয়াই।

পরিবারের বরাত দিয়ে পাররামরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মিয়া জানান, কমল মিয়া রোববার বেয়াই কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। দুপুরে বাড়ির পাশের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ কানকু মিয়ার পেট ব্যথা শুরু হয়। তখন কমল পাঞ্জাবির পকেটে থাকা ইঁদুর মারার ট্যাবলেট গ্যাসের ওষুধ ভেবে দুজনে সেবন করেন। 

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর দুজনই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মারা যান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 

LATEST POSTS

৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।আজ সোমবার কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় বলে জানায়...

ডিজিটাল আসক্তির ফাঁদে যুবসমাজ: সংকট, বাস্তবতা ও উত্তরণের পথ

বর্তমান বিশ্বে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি অদৃশ্য এক সংকটও তৈরি করেছে—ডিজিটাল আসক্তি। বিশেষ করে তরুণ প্রজন্ম এই আসক্তির সবচেয়ে বড় শিকার। স্মার্টফোন,...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (আরটিএ) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলকের...

এক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

আগামীকাল ৯ই ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়। সিনেমাগুলো হলো: ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’।তিনটি সিনেমাই বছরের...

Most Popular