Homeরাজনীতিশোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

শোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী অবশেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জারি করা শোকজের জবাব দিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, সোমবার বিকেল ২টার দিকে তাদের পক্ষ থেকে লিখিত জবাব জমা দেওয়া হয়। প্রথমে নাহিদ ইসলামের জবাব জমা দেওয়া হয়, পরে নাসীরউদ্দীন পাটওয়ারীর।

তারা জানান, নাহিদ ও পাটওয়ারীর প্রতিনিধিরা তাদের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে লিখিত ব্যাখ্যা পৌঁছে দেন।

জানা গেছে, জবাবপত্রে তারা শোকজ নোটিশ বাতিলের আবেদন করেছেন এবং কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, রিটার্নিং অফিসার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান কর্মকর্তারা।

LATEST POSTS

ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আজ শনিবার এক ভাষণে খামেনি...

তালাভেরার বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়ালের

তালাভেরার মাঠে আত্মতুষ্টির খেসারত প্রায় দিতে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের বড় সময়জুড়ে নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে প্রবল চাপে পড়ে তারা। কিলিয়ান এমবাপে আবারও পার্থক্য গড়ে...

পয়েন্ট ঠিক না করেই ট্রেন চলার সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা

চট্টগ্রামের ষোলশহর রেল জংশনে পয়েন্ট সেট না করে পর্যটক এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হয়েছে। ভুল সিগন্যালে ট্রেন চললেও গতি কম থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায়...

একদিন অক্ষর ছাপত মানুষ, আজ মানুষকে পড়ে অ্যালগরিদম

আজ ৬ সেপ্টেম্বর। বাংলা ভাষা ও বাঙালির চিন্তার মুক্তির এক অনন্য স্মরণীয় দিন। ১৭৭৮ সালের আজকের এই দিনে অবিভক্ত বাংলার হুগলিতে চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের...

Most Popular