Homeখেলাধুলারোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে

রোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে

-

আরেকটি জোড়া গোল করলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলতে পারেন কিলিয়ান এমবাপে। বুধবার রাতে জোড়া গোল করার পর ক্রিস্তিয়ানো রোনালদোর সেই ঐতিহাসিক কীর্তি থেকে এখন মাত্র দুই গোল দূরে ফরাসি তারকা।

কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় স্তরের দল তালাভেরার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখেন এমবাপে। ম্যাচে তিনি একটি পেনাল্টি থেকে গোল করেন এবং পরে দূরপাল্লার শটে ম্যাচজয়ী গোলটি করেন, যেটি গোলরক্ষকের সামলাতে ব্যর্থ হওয়ায় জালে জড়ায়।

এই ম্যাচের আগে ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের গোলসংখ্যা ছিল ৫৬। জোড়া গোলের পর তা দাঁড়িয়েছে ৫৮-তে। ফলে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে রোনালদোর করা ৫৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল পিছিয়ে।

চলতি বছরে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, শনিবার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন লড়াইয়ে থাকা সেভিয়ার বিপক্ষে। ওই ম্যাচে জোড়া গোল করলেই পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন এমবাপে। কাজটি বাস্তবসম্মতই বলা যায়, কারণ এ মৌসুমে লস ব্লাঙ্কোসের হয়ে ইতোমধ্যে আট ম্যাচে তিনি জোড়া গোল করেছেন।

সব মিলিয়ে ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৬৫ গোল করেছেন এমবাপে। তুলনায় রোনালদোর ক্লাব ও দেশের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলসংখ্যা ৬৯, সেটিও ২০১৩ সালে। তবে এই তালিকার শীর্ষে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে তার গোলসংখ্যা ছিল রেকর্ড ৯১।

LATEST POSTS

গণভোটের প্রশ্ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি ও ভোটদানের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পরিপত্র জারি করেছে।২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটের প্রশ্ন, ভোটদানের...

আমেরিকার রাজনীতিতে ইসরায়েলবিরোধী রাজনীতিকদের অবস্থান কি শক্তিশালী হচ্ছে?

আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পরিবর্তন ইতোমধ্যে ঘটে গেছে। তার প্রথম বড় আভাস পাওয়া গিয়েছিল নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির উত্থানের মধ্য দিয়ে।...

পেট্রোল-ডিজেলচালিত গাড়ির দাম আরও বাড়তে পারে

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পেট্রোল ও ডিজেলচালিত আমদানি করা গাড়ির ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর ফলে এসব গাড়ির দাম বাড়তে পারে।প্রস্তাব অনুযায়ী, ১ হাজার...

ঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

ঈদ উৎসবকে ঘিরে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী সালমা। এবারের ঈদের জন্য মোট ১৪ গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার।এরমধ্যে একক ও দ্বৈত কণ্ঠের...

Most Popular