Homeবিনোদনঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

ঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

-

ঈদ উৎসবকে ঘিরে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী সালমা। এবারের ঈদের জন্য মোট ১৪ গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার।

এরমধ্যে একক ও দ্বৈত কণ্ঠের গান রয়েছে। তবে, শেষ পর্যন্ত কতগুলো গান মুক্তি পাবে, সেটা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

সালমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদের জন্য অনেকগুলো গান করেছি। তারমধ্যে কয়টা এখন মুক্তি পাবে সেটা বলতে পারছি না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার একটু ঠান্ডা লাগায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিতে পারিনি। তবে ঈদে অন্তত পাঁচটা নতুন গান মুক্তি পাবে বলে আশা করছি।’

বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে সালমা বলেন, ‘বিয়ে নিয়ে আমার মধ্যে এখন কোনো ভাবনা নেই। আমার এখনকার ব্যস্ততা শুধু গান নিয়ে। সুরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা থাকতে চাই। এভাবেই চলুক…।’

সর্বশেষ সালমার প্রকাশিত গানের মধ্যে রয়েছে ‘এমন ভালোবাসা চাই না’, ‘দিল দিওয়ানা’, ‘মায়ার জাদু করলা’ ইত্যাদি।

LATEST POSTS

আর শোক সমাবেশ করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান

একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোকগাথা আর শোক সমাবেশ চলতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, 'আর...

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে 'সব বিকল্পই বিবেচনায় রয়েছে' বলে জানিয়েছে হোয়াইট হাউস। একইসঙ্গে তারা আবারও সতর্ক করে বলেছে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চলতে...

ফ্লোরা টেলিকমের বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ

ফ্লোরা টেলিকম লিমিটেড বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। দেশের সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সুনাম, দক্ষতা ও পেশাদারিত্বের...

তীব্র সমালোচনার মুখে ৬০ ডলারের নতুন টিকিট বানালো ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত মূল্য কাঠামোয় সামান্য পরিবর্তন আনল ফিফা। সংস্থাটি ঘোষণা করেছে, প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী...

Most Popular