Homeবিনোদনরাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

-

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন। বর্তমানে সাভারে শুটিং করছেন তিনি।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন দ্য ডেইলি স্টারকে বলেন, রাজশাহীর পর এবার ঢাকার সাভারে মালিক সিনেমার শুটিং করছি। বর্তমানে সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে আছেন।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিবেন শুভ। আশা করছি আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমে চার বছর পর মিমের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সর্বশেষ তারা একসঙ্গে গোলাম সোহরাব পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেন।

‘মালিক’ সিনেমার গল্প অ্যাকশন ঘরানার। যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর পরিশ্রম ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া বিদ্যা সিনহা মিমকে ‘জীবন অপেরা’ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে জুটি হয়ে অভিনয় করার কথা আছে। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ।

পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী, যা পরিচালনা করবেন কাজী আসাদ।

 

LATEST POSTS

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার পূর্বাভাসে খোঁজেন, এবার পানি কতটুকু উঠবে। ঘরের আসবাব কোথায় সরাবেন, গবাদিপশু...

আমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের দাবিতে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাংকটির ওই শাখার সামনে আজ...

৪ তারকা জুটির ভালোবাসার ঘর-সংসার

শোবিজ তারকারদের সংসার জীবনে ভাঙনের বিষয়টি যেমন আছে, উল্টো পিঠে একই ছাদের নিচে বছরের পর বছর সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার উদাহরণও রয়েছে। বেশকজন তারকা দম্পতি আছেন যারা দীর্ঘ...

চীন, ইরান, রাশিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার নৌ মহড়া, আশঙ্কা নতুন উত্তাপের

কেপটাউনের উপকূলে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।আজ শনিবার 'উইল ফর পিস ২০২৬' নামের এই মহড়া শুরু হয়।...

Most Popular