Homeবিনোদনরাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

-

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন। বর্তমানে সাভারে শুটিং করছেন তিনি।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন দ্য ডেইলি স্টারকে বলেন, রাজশাহীর পর এবার ঢাকার সাভারে মালিক সিনেমার শুটিং করছি। বর্তমানে সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে আছেন।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিবেন শুভ। আশা করছি আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমে চার বছর পর মিমের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সর্বশেষ তারা একসঙ্গে গোলাম সোহরাব পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেন।

‘মালিক’ সিনেমার গল্প অ্যাকশন ঘরানার। যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর পরিশ্রম ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া বিদ্যা সিনহা মিমকে ‘জীবন অপেরা’ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে জুটি হয়ে অভিনয় করার কথা আছে। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ।

পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী, যা পরিচালনা করবেন কাজী আসাদ।

 

LATEST POSTS

ইউনেসকোর স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।আজ মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এ...

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা কতটা ন্যায্য?

এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু, ন্যায্য দাবির জন্য কেন রাস্তায় নামতে হবে? দেশের বাস্তবতা বিবেচনায় নিয়েই যদি পাবলিক পরীক্ষার নীতি প্রণয়ন...

বাণিজ্য চুক্তির প্রভাব: ৪ মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাব পড়তে শুরু করেছে দেশের আমদানিতে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে বছরের প্রথম চার মাসেই...

বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা ইরানি বিপ্লবী গার্ডের, প্রস্তুত সেনাবাহিনীও

ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখা টেনে দিয়ে 'রেড লাইন' ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।একইসঙ্গে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ...

Most Popular