Homeসারাদেশরাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

-

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত একটি হাসপাতাল ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসাকর্মী নিহত হন। আহত হন আরও অন্তত ৮০ জন। রাখাইনের মরাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে এই হামলা চালানো হয়।

তবে মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। জান্তা সরকার দীর্ঘদিন ধরেই দেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।

LATEST POSTS

চা শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন ও বিএনপির নির্বাচনী অঙ্গীকার

দেশের চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন। অন্য তিনটি দাবি হলো—২০২৩ সালের গেজেট বাতিল, যাতে...

নীতিমালা আছে, ব্যাংকের এমডিদের কি সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ ব্যাংক?

কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের শুনানি গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও অনেক ক্ষেত্রে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।গত...

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন নিশো–পূজা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের টিম।গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে...

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জে তারেক রহমানের জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।এসব জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি...

Most Popular