Homeবিনোদনবাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন নিশো–পূজা

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন নিশো–পূজা

-

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের টিম।

গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।

বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের। সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। 

গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল  আগ্রহ।

 

আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়।

আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে।’ 

নতুন সিনেমা ‘দম’ প্রসঙ্গে নিশো বলেন, ‘এটা সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। জয়ের গল্পও বলতে পারেন।’ 

পূজা চেরী জানান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি  খুবই আনন্দিত।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ’দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। 

এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ জিতেছে ১১ রানে। আগে ব্যাট করে বাংলাদেশের ২৯০ রানের পুঁজির পিছু ছুটতে গিয়ে ১৭ রানে ৩ উইকেট হারালেও সালমানের সেঞ্চুরিতে ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। 

LATEST POSTS

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জে তারেক রহমানের জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।এসব জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি...

ট্রাম্পের ‘ড্রিল বেবি ড্রিল’ ও বৈশ্বিক তেল-রাজনীতির নয়া বন্দোবস্ত

বিশ্ববাজারে তেল নিয়ে দুটি সুস্পষ্ট ভিন্ন মত দীর্ঘদিন প্রচলিত আছে। এক পক্ষ বলছে—শিল্পায়নের ফলে সারা পৃথিবীতে তেলের চাহিদা ক্রমশ বাড়ছে। অন্য পক্ষ বলছে—নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার...

কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন জ্যাক ক্রলি, থিতু হয়ে গিয়েছিলেন জো রুটও। তবে তাদের থামিয়ে অস্ট্রেলিয়ার হাতেই নাটাই রেখেছেন প্যাট কামিন্স,...

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন, পুলিশ বলছে নাশকতা

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এটি নাশকতার ঘটনা।গতকাল শুক্রবার রাত প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।...

Most Popular