Homeতথ্যপ্রযুক্তিবিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

-

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ বিভ্রাট সংক্রান্ত প্রথম অভিযোগ আসতে শুরু করে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে পুনরায় সক্রিয় হয় সেবাগুলো।

ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখতে পান। মোবাইল অ্যাপেও আগে থেকে লোড হওয়া পেজেই আটকে থাকছিল ফেসবুক।

মেসেঞ্জারে লগইন করতে গেলে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পুনরায় প্রবেশের চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব না’ বার্তা দেখতে পান।

প্রাথমিকভাবে জানা যায়, মেটার অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে পরে বিভিন্ন আপডেটে দেখা গেছে, ইনস্টাগ্রাম ও থ্রেডসেও বিঘ্ন দেখা দিয়েছে।

যা থেকে ধারণা করা হচ্ছে, মেটার একাধিক সেবায় একযোগে সমস্যা তৈরি হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে সচল ছিল। তবে এর ওয়েব সংস্করণও অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে।

LATEST POSTS

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।আজ শনিবার...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার...

যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি পুরস্কার

বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল লস অ্যাঞ্জেলসে। বরাবরের মতো এবারও এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়।...

মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এল মার্কিন বিচার বিভাগ

ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত 'কার্টেল দে লস সোলস'-এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যদিও কথিত এ অভিযোগের ভিত্তিতেই দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট...

Most Popular