Homeরাজনীতিবিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

বিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মীর আরশাদুল।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এনসিপি তার রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসায় যে প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন—তা পূরণ হয়নি। 

তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আমরা চেয়েছিলাম এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক পথে চলুক।’ 

তিনি আরও যোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ছিল—দলীয় নেতৃত্ব তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, এসব পদসহ সব দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও আর নির্বাচন করবেন না।

তিনি ওই পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসন শেষে ফেরায় ‘বিশেষ দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

একই পোস্টে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে এক হাজার ৪০০-এর বেশি শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগ সত্ত্বেও দেশে শান্তিপূর্ণ ও ন্যায্য রাজনৈতিক পরিবর্তন আসেনি। 

এ ক্ষেত্রে এনসিপিও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সমাজকে বিভক্ত করতে ধর্মকে ব্যবহার এবং মুক্তিযুদ্ধকে ঘিরে বিতর্ক সৃষ্টিরও সমালোচনা করে বলেন, ‘একটা গোষ্ঠী বা চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাচ্ছে৷’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে গণতন্ত্রে উত্তরণ এবং বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা৷’ 

তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে মীর আরশাদুল বলেন, ‘বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই৷’ 

তিনি বলেন, ‘অন্যান্য দল ধর্ম ও পপুলিজমকে প্রধান এজেন্ডা করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি ক্লিয়ার ভিশন জাতির সামনে উপস্থাপন করছেন৷’
 
তিনি ব্যক্তিগতভাবে রহমানের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন বলেও জানান ওই ফেসবুক পোস্টে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি চট্টগ্রাম মহানগর ইউনিটের যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, জামায়াতের সঙ্গে জোট মানতে না পেরে মীর আরশাদুল পদত্যাগ করেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।

LATEST POSTS

কিয়েভে হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার ভোরে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা প্রমাণ করে যে, মস্কো শান্তি চায় না।নতুন করে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই তিনি এ...

এনওসি পেলেন মুমিনুল-মোস্তাফিজ-তাসকিন

মমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিদেশি লিগে খেলার জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের...

দিনাজপুরে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় হামলা, যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।আজ মঙ্গলবার দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়কে তারা...

কুকের নেতৃত্বে যেভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠল অ্যাপল

বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপলের কথা উঠলেই প্রথম যার কথা মনে পরে, তিনি স্টিভ জবস। প্রায় ১৪ বছর দায়িত্ব সামলানো জবস অ্যাপলের জন্য এতটাই অপরিহার্য ছিলেন...

Most Popular