Homeখেলাধুলাএনওসি পেলেন মুমিনুল-মোস্তাফিজ-তাসকিন

এনওসি পেলেন মুমিনুল-মোস্তাফিজ-তাসকিন

-

মমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিদেশি লিগে খেলার জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস।

টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি দেশ ছাড়েন নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে অংশ নিতে। তিনি খেলবেন ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টে অতীতে স্টিভ স্মিথ ও মিচেল স্টার্কের মতো তারকারা খেলেছেন।

এদিকে মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন আইএল টি–টোয়েন্টি (ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি) খেলতে। তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। তাসকিন আহমেদও এনওসি পেয়েছেন; তিনি খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এবং টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচের অপেক্ষায় আছেন।

শাহরিয়ার নাফীস বলেন, ‘মমিনুল নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া গেছে।’

এর আগে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে পুরো মৌসুমের জন্য বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। রিশাদ যেখানে খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে, সেখানে মমিনুল, মোস্তাফিজ ও তাসকিন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে সময়মতো ঢাকায় ফিরে আসবেন।

LATEST POSTS

দিনাজপুরে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় হামলা, যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।আজ মঙ্গলবার দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়কে তারা...

কুকের নেতৃত্বে যেভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠল অ্যাপল

বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপলের কথা উঠলেই প্রথম যার কথা মনে পরে, তিনি স্টিভ জবস। প্রায় ১৪ বছর দায়িত্ব সামলানো জবস অ্যাপলের জন্য এতটাই অপরিহার্য ছিলেন...

রমজানে বাজার স্থিতিশীল থাকবে, প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরদিন থেকে রোজা...

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর কেবল বিশাল পরিসরের নয়, বরং কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে।দক্ষিণ...

Most Popular