Homeঅর্থনীতিবাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

-

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (আরটিএ) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। 

আজ সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলকের পক্ষে আইনজীবী সুবীর নন্দী দাস এই রিট আদালতে উপস্থাপন করেন। রিটে পররাষ্ট্র, অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক এবং কাঠামোগতভাবে অসম। এটি কেবল বাংলাদেশের জাতীয় স্বার্থেরই পরিপন্থী নয়, বরং সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর।

এতে আরও উল্লেখ করা হয়, বৃহত্তর জনস্বার্থ রক্ষায় বিচারিক হস্তক্ষেপের দাবিতে এই পিটিশন দায়ের করা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, এই চুক্তির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছে।

আইনজীবী সুবীর নন্দী দাস দ্য ডেইলি স্টারকে বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসম দায়বদ্ধতা চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসন খর্ব হওয়া এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে, এই চুক্তির ক্ষেত্রে তা সঠিকভাবে মানা হয়নি। ফলে এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির জন্য আবেদন জানানো হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

LATEST POSTS

এক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

আগামীকাল ৯ই ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়। সিনেমাগুলো হলো: ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’।তিনটি সিনেমাই বছরের...

অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত নারী ছিলেন কবি, ট্রাম্পের চোখে হয়ে গেলেন ‘সন্ত্রাসী’

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন বিভাগের এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন।বিবিসি বলছে, তিন সন্তানের জননী রেনে নিকোল গুড সম্প্রতি শহরটিতে বাসা...

বিএনপির মাথাব্যথা এখন বিদ্রোহী প্রার্থী

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই দিক থেকে লড়তে হতে পারে। প্রথমত প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে, দ্বিতীয়ত দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে। এই অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির ভোট...

মেসিকে এক নজর দেখার লড়াইয়ে স্টেডিয়ামে তাণ্ডব

কলকাতায় লিওনেল মেসির 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর প্রথম পর্ব উৎসবের বদলে শেষ পর্যন্ত রূপ নিল বিশৃঙ্খলা আর উত্তেজনায়। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম) চত্বরে মেসিকে...

Most Popular