Homeসারাদেশচট্টগ্রামে ‘সড়ক দুর্ঘটনায়’ নৌবাহিনীর সদস্য নিহত

চট্টগ্রামে ‘সড়ক দুর্ঘটনায়’ নৌবাহিনীর সদস্য নিহত

-

চট্টগ্রামের হাটহাজারী সড়ক থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে চট্টগ্রাম–হাটহাজারী সড়কের চিকনদন্ডি ইউনিয়নের বড়দিঘিপাড় এলাকায় মরদেহটি পাওয়া যায়।

প্রাথমিক প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাটহাজারীর বড়দিঘিপাড় এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনা তদন্তে টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।’

LATEST POSTS

বিক্রি হচ্ছে স্পেসএক্সের শেয়ার, কিনতে পারবেন যারা, ঝুঁকি কতটুকু

বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ১২ জুন। বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশযান প্রস্তুতকারক, মহাকাশ উৎক্ষেপণ ও স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি সরবরাহকারী মার্কিন...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, ‘আমরা ডিসিদের কাছে একটি বিষয়...

রটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতলো বাংলাদেশি সিনেমা মাস্টার

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত...

বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

ইরানে লাগামহীন মুল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমনে আজ শুক্রবার...

Most Popular