Homeসারাদেশটেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

-

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

মৃতরা হলেন—সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।

ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, প্রবল ঢেউয়ের আঘাতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। আরেকটি স্পিডবোট দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধার করলেও মা ও মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু পথেই এ দুর্ঘটনা ঘটল।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি ডুবে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

LATEST POSTS

২০২৬ বিশ্বকাপ: কারা এগিয়ে, কারা কতটা ফেভারিট

২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করতে যাচ্ছে ফুটবল...

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার চ্যালেঞ্জ ও নতুন বাজেটে প্রত্যাশা

নতুন সরকারের প্রথম বাজেট সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; বরং সরকারের অর্থনৈতিক দর্শন, অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট প্রতিফলন।বর্তমান প্রেক্ষাপটে...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। এতে নীতি সুদহার বা পলিসি রেট ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক যে সুদহারে...

দেওল পরিবারে ভাঙনের গসিপ উড়িয়ে দিলেন হেমা মালিনী

কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর দেওল পরিবারে ফাটলের গসিপ ছড়িয়েছিল কিছু সংবাদমাধ্যম। হেমা মালিনী নিজের বাড়িতে আলাদাভাবে প্রার্থনা সভা আয়োজন করায় এই গসিপের ডালপালা...

Most Popular